Friday, June 26, 2026

বনদফতরের প্রশিক্ষণে মিলল সাফল্য! হাতি-মানুষ সংঘাতে রুখে দাঁড়াল গ্রামবাসীরা

Date:

Share post:

জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে বারবার বন্যপ্রাণের হানা নতুন নয়। তবে এবার সেই চিরচেনা দৃশ্যপট বদলাচ্ছে। বনদফতরের সচেতনতা প্রচার এবং প্রশিক্ষণের ফলেই ডুয়ার্সে হাতি-মানুষ সংঘাতে এক নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে। শনিবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত ডুয়ার্সের বিভিন্ন এলাকা—চা-বাগান ও শ্রমিক মহল্লাগুলিতে একাধিক হাতির ঢুকে পড়ার ঘটনায় সামান্য ক্ষয়ক্ষতি হলেও, বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে গ্রামবাসী ও বনকর্মীদের যৌথ তৎপরতায়।

শনিবার গভীর রাতে আপালচাঁদ জঙ্গল থেকে একটি হাতি চেল নদী পেরিয়ে ঢুকে পড়ে ডামডিম চা-বাগানের নিচু লাইনে। এক শ্রমিক কাইলা তামাংয়ের বাড়ির রান্নাঘরে ঢুকে পড়ে সে। কিছু খাদ্যসামগ্রী খেয়ে ফেলে হাতিটি। যদিও আতঙ্ক ছড়ালেও গ্রামবাসীরা প্রশিক্ষণ অনুযায়ী শব্দ ও পটকার সাহায্যে হাতিটিকে জঙ্গলের দিকে ফেরাতে সক্রিয় হন। খবর পেয়ে মালবাজার থেকে রাজ্য বনদপ্তরের বন্যপ্রাণ শাখার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে হাতিটিকে জঙ্গলে ফিরিয়ে দেন। একই রাতে ডায়না জঙ্গল থেকে আরও একটি হাতি ঢুকে পড়ে নাগরাকাটার গ্রাসমোড় চা-বাগানে। কিছু ঘরবাড়ির ক্ষতি হলেও, বনকর্মীদের দ্রুত পদক্ষেপে ওই হাতিটিকেও নিরাপদে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।

নাগরাকাটার লুকসান এলাকার ভুট্টাবাড়ি বস্তিতে আরও একটি হাতির দাপট দেখা যায়। এখানেও স্থানীয় বাসিন্দা ও বনকর্মীদের যৌথ প্রচেষ্টায় জঙ্গলমুখী করা হয় সেই বন্যপ্রাণীকে। রবিবার সকালে মাল ব্লকের নেপুছাপুর চা-বাগানের ১০ নম্বর সেকশনে এক দলছুট হাতিকে দেখা যায় ঘুরে বেড়াতে। জনসমাগম বাড়তেই মালবাজার বনদফতরের দল মাইকিং করে সবাইকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন এবং সন্ধ্যার আগেই হাতিটিকে সুরক্ষিতভাবে জঙ্গলের পথে ফেরান।

বারবার হাতি-মানুষ সংঘাতের সাক্ষী থেকেছে ডুয়ার্স অঞ্চল। তবে বনদফতরের পরিশ্রম এবং সচেতনতার বার্তা যে কাজে আসছে, তারই স্পষ্ট নিদর্শন মিলেছে গত ২৪ ঘণ্টায়। প্রশাসন এবং গ্রামবাসীদের সমন্বয়ে বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে—এটাই এখন নতুন দিশা দেখাচ্ছে গোটা এলাকায়।

আরও পড়ুন – মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন করা শিয়ালদহ-দিল্লি রাজধানী এক্সপ্রেসের রজতজয়ন্তী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...