Tuesday, April 14, 2026

শ্বশুরবাড়িতেই খুন! দেড়মাস পর নলকূপ থেকে উদ্ধার দেহ, গ্রেফতার স্ত্রী-সহ চারজন

Date:

Share post:

দেড় মাস আগে নিখোঁজ চণ্ডীতলার যুবক রবীন রুইদাসকে শ্বাসরোধ করে খুন করে দেহ ফেলা হয়েছিল শ্বশুরবাড়ির চাষের জমির গভীর নলকূপে, জঙ্গিপাড়ার কানাইপুর গ্রাম থেকে উদ্ধার হল সেই দেহ। রবিবার গভীর রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গভীর নলকূপ থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মৃতের স্ত্রী অপর্ণা রুইদাস, শ্বশুর, শ্যালক ও শ্যালিকার স্বামীকে। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩৬ বছরের রবীন রুইদাস চণ্ডীতলার মশাট এলাকার বাসিন্দা ছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি স্ত্রী অপর্ণার সঙ্গে শ্বশুরবাড়ি কানাইপুরে থাকছিলেন। গত ১৩ই মে থেকে নিখোঁজ ছিলেন তিনি। ২২শে জুন রবীনের দাদা বাবলু রুইদাস জাঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন যে, তাঁর ভাইকে খুন করে গোপনে দেহ সরিয়ে ফেলেছে শ্বশুরবাড়ির লোকজন।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। হুগলি জেলা গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কৃষানু রায় জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা খুনের কথা স্বীকার করে নেয়। পুলিশি জেরায় জানা যায়, মদ্যপ অবস্থায় রবীন নিয়মিত স্ত্রী অপর্ণার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। একসময় সেই নির্যাতনে অতিষ্ঠ হয়ে, পরিবারের সঙ্গে মিলে তাঁকে দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। পরে শ্যালিকার স্বামীর টোটো করে মৃতদেহ নিয়ে যাওয়া হয় পাশের কৃষিজমির গভীর নলকূপে, সেখানে ফেলে দেওয়া হয় দেহ।

অভিযুক্তদের আদালতে পেশ করে চারদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ফরেনসিক পরীক্ষার পাশাপাশি ডিএনএ পরীক্ষার মাধ্যমেও পরিচয় নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, খুনের ঘটনায় মূলত গৃহস্থালি নির্যাতনের ঘটনাই প্রাথমিক কারণ হিসেবে উঠে এলেও, এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন – “আমাদের দিঘায় এবার রথ এসেছে, বসেছে মেলা…”: ভাইরাল গানের অনুকরণে রথযাত্রার প্রস্তুতির পোস্ট তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ট্রাইবুনালের কাজ শুরু কবে: ৩৫ লক্ষের ভবিষ্যৎ নিয়ে অবশেষে সিদ্ধান্ত

প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ভোটারদের নাম বাদ। তাতে মন না ভরলে লজিকাল ডিসক্রিপেন্সি। বিচারবিভাগীয় আধিকারিকদের বিচারের...

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...