Tuesday, June 23, 2026

গুজরাটেই টক্কর বিজেপিকে, দেশের অন্যান্য ৪ উপনির্বাচনে বিরোধীদের ‘গুড শো’

Date:

Share post:

বাংলার কালীগঞ্জের পাশাপাশি সোমবার গণনা চলছে দেশের চার কেন্দ্রের উপনির্বাচনের। যার মধ্যে শুধুমাত্র গুজরাটেই দুটি কেন্দ্র রয়েছে। মোদির নিজের রাজ্যেই ইভিএম খোলা শুরু হতেই বিরোধীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি (BJP) প্রার্থীদের, যা উপনির্বাচনে একেবারেই বিরল। যদিও কেরালা (Kerala) ও পঞ্জাবে (Punjab) বিজেপি বিরোধীদের এগিয়ে থাকার ট্রেন্ডই অব্যাহত।

গুজরাটের কাদি ও ভিসাভাদর কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা সোমবার। স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদির নিজের রাজ্যে বিজেপি প্রার্থীরা উপনির্বাচনে এগিয়ে থাকবেন, সেটাই কাম্য। সেই মতো কাদি আসনে বিজেপি প্রার্থী রাজেন্দ্রকুমার ছাবড়া প্রায় ২১ হাজার ভোটে এগিয়ে যান। কিন্তু ভিসাভাদর কেন্দ্রে প্রথমে এগিয়ে গেলেও সময় যত এগোলো দ্বিতীয় স্থানে নেমে গেলেন বিজেপি (BJP) প্রার্থী কীরিট প্যাটেল। প্রথম স্থানে আম আদমি পার্টির (AAP) প্রার্থী ইটালিয়া গোপাল।

অন্যদিকে বাম শাসিত কেরলে (Kerala) উপনির্বাচনে ব্যাকফুটে সিপিআইএম। সেখানে গণনা শুরুর প্রথম থেকেই প্রথম স্থানে কংগ্রেস প্রার্থী আর্যদন শৌকথ। দ্বিতীয় স্থানে সিপিআইএম (CPIM) প্রার্থী এম স্বরাজ। ১৪ রাউন্ডে যদিও ব্যবধান মাত্র ১০ হাজারের হয়। তবে সেখানে সব থেকে আশ্চর্যজনকভাবে চার নম্বরে নেমে যান বিজেপি প্রার্থী মোহন জর্জ। তৃতীয় স্থানে উঠে আসেন এক নির্দল প্রার্থী।

সেই সঙ্গে গণনা শুরু হয় পঞ্জাবের (Punjab) লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের উপনির্বাচনের। সেখানে প্রত্যাশিতভাবে এগিয়ে আপ প্রার্থী সঞ্জীব আরোরা। তাঁর সঙ্গে লড়াই কংগ্রেস প্রার্থী ভরত অসুর। সেখানে তৃতীয় স্থানে নেমে গিয়েছে বিজেপি। দেশের তিন রাজ্যে উপনির্বাচনে আরও স্পষ্ট তৃতীয়বার ক্ষমতায় এলেও দেশের মানুষ বিজেপিকে যে প্রত্যাখ্যান করেছে সেই ছবি।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...