Wednesday, June 24, 2026

সিরিয়ার চার্চে IS হামলা! এলোপাথাড়ি গুলি, আত্মঘাতী বিস্ফোরণে মৃত অন্তত ২২

Date:

Share post:

সিরিয়ায় সশস্ত্র অভ্যুত্থানের পর পালা বদল। এরপর প্রায় ছয় মাসের শান্তির পর আইএস (ISIS) হামলার শিকার স্থানীয় চার্চ (church)। ঘটনার পরই সতর্ক সিরিয়ার (Syria) অন্তর্বর্তী সরকার। ঘটনায় জড়িতদের দ্রুত তদন্তের মাধ্যমে খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবাসরীয় প্রার্থনা চলার সময় সিরিয়ার (Syria) দামাস্কাসে (Damascus) একটি গ্রিক অর্থডক্স সম্প্রদায়ের চার্চে প্রবেশ করেন সশস্ত্র এক ব্যক্তি। প্রথমেই এলোপাথাড়ি গুলি চালানো হয়। এরপর চার্চের গেটের কাছে একটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় ওই ব্যক্তি। ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু এবং ৬৩ জন আহত হওয়ার দাবি করা হয়েছে সিরিয়া স্বাস্থ্য মন্ত্রকের তরফে।

ঘটনায় সরাসরিভাবে কোনও জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে হামলাকারীর বয়ান ও পরিচয় থেকে তাকে ইসলামিক স্টেট (ISIS) গোষ্ঠীর সমর্থক বলেই অনুমান প্রশাসনের। তবে এই ধরনের হামলা চালিয়ে সিরিয়ায় নাগরিক শাসন প্রতিষ্ঠাকে ঠেকিয়ে রাখা যাবে না, দাবি সিরিয়ার অন্তর্বর্তী প্রশাসনের।

বড় গৃহযুদ্ধ থামিয়ে শান্তি ফেরানোর পথে সিরিয়া। ১৩ বছরের গৃহযুদ্ধ শেষ হয়েছে বাশার আল আসাদ জমানার অবসানের মধ্যে দিয়ে। ডিসেম্বরেই তো দামাস্কাসে (Damascus) ক্ষমতায় এসেছে অন্তর্বর্তী সরকার (interim government)। তবে সরকার প্রতিষ্ঠার পর প্রথমবার চার্চে হামলায় সরব সিরিয়ার খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষ। তাঁদের দাবী, অন্য ধর্মের মানুষের নিরাপত্তার দায়িত্ব অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...