Friday, June 26, 2026

কালীগঞ্জে ব্যবধান বাড়ালো তৃণমূল, ধুয়ে মুছে সাফ বিজেপির ধর্মীয় রাজনীতি

Date:

Share post:

বিজেপি ধর্মীয় উস্কানির প্রতি কোন সমর্থন যে বাংলার মানুষের নেই বারবার তা প্রমাণিত হয়েছে। কালীগঞ্জ উপনির্বাচনের (Kaliganj by election) প্রচারে বিরোধী দলনেতার বারবার ধর্মীয় উস্কানি কে ছুঁড়ে ফেলে দিল কালিগঞ্জের মানুষ। বাংলার মানুষের পাশে উন্নয়ন নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস (TMC) সব সময় রয়েছে তাই-ই আরও একবার প্রমাণিত কালীগঞ্জের ফলাফলে। এই নির্বাচনে ধস বিজেপির ভোটব্যাঙ্কে। কিছুটা হলেও ভোট বাড়লো বাম কংগ্রেসের।

২০২১ কালীগঞ্জ বিধানসভা নির্বাচনের ফলাফলকেও ছাপিয়ে গেল উপনির্বাচনের ফলাফল। ২০২১-এ তৃণমূল প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ জয়ী হয়েছিলেন ৪৬,৯৮৭ ভোটে। উপনির্বাচনে তারই কন্যা আলিফা আহমেদ জিতলেন ৫০,০৪৯ ভোটে। আলিফার প্রাপ্ত ভোট ১,০২,৭৫৯। সেখানে বিজেপির প্রার্থী আশিস ঘোষের প্রাপ্ত ভোট ৫২,৭১০, অর্থাৎ প্রায় অর্ধেক। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখের প্রাপ্ত ভোট ২৮,৩৪৮।

সাধারণত উপনির্বাচনে ভোটদাতার সংখ্যা থাকে কম। সেখানেও ভোটের ব্যবধান বাড়াতে সক্ষম হয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। ২০২১ নির্বাচনে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি এবং তৃতীয় স্থানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। সেই ধারার কোনও পরিবর্তন এবারও হয়নি। তবে ভোট বাক্সে অনেকটাই বদল হয়ে গিয়েছে।

বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে ২০২১ সালে বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৬৪,৭০৯। ২০২৫-এ সেই কালিগঞ্জেই উপনির্বাচনে (Kaliganj by election) ভোট কমে বিজেপির প্রাপ্ত ভোট ৫২,৭১০। খানিকটা ভালো অবস্থায় বাম কংগ্রেস জোট। ২০২১ নির্বাচনে তাদের প্রাপ্ত ভোট ছিল ২৫,০৭৬। সামান্য বেড়ে এবার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ পেয়েছেন ২৮,৩৪৮ ভোট।

বিজেপির ধর্মীয় রাজনীতিকে ত্যাগ করে উন্নয়নের পক্ষে কালীগঞ্জবাসীর ভোটদানকে স্বাগত জানিয়েছে তৃণমূল। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, কালীগঞ্জ উপনির্বাচনে বিজেপি, সিপিআইএম, কংগ্রেসকে শূন্য হাতে ফিরতে হয়েছে। বিজেপি পর্যুদস্ত হয়েছে। বিজেপির ভোট, সমর্থন কমেছে। কারণ তারা হিন্দু মুসলমান ধর্মের নামে ভেদাভেদ করেছে। আসল উন্নয়ন বাংলার মানুষের সামাজিক আর্থিক সুরক্ষা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেটা দিয়েছে। তাই বিপুলভাবে মানুষ তৃণমূলের পাশে দাঁড়িয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...