Saturday, April 18, 2026

সুকান্তর কুকথা: প্রতিবাদে পথে নামলেন সোনাগাছির যৌনকর্মীরা

Date:

Share post:

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে যৌনকর্মীদের সঙ্গে তুলনা করে অত্যন্ত অপমানজনক কুরুচিকর মন্তব্য করেছিলেন বিজেপি-র (BJP) রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করে তৃণমূল (TMC)। এবার সুকান্তর কথার প্রতিবাদে পথে নামলেন সোনাগাছির যৌনকর্মীরা। সোমবার সেখানে সুকান্ত মজুমদারের কুশপুতুল দাহ করে এই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিষিদ্ধ পল্লির সঙ্গে তুলনা করেন বিজেপির রাজ্য সভাপতি। ইতিমধ্যে বড়তলা থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনন্দা সরকার (Sunanda Sarkar)। একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এই ধরনের কুমন্তব্যের প্রতিবাদে সরাসরি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে (J P Nadda) চিঠিও পাঠিয়েছেন তিনি।

এবার সুকান্তর অপমানজনক মন্তব্যের বিরোধিতা করে পথে নামলেন সোনাগাছির যৌনকর্মীরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, কারও পেশাকে অপমান করার অধিকার ওনার নেই। কীভাবে এই তুলনা তিনি করলেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ভারতী দে। রূপান্তরকামী মহিলা রাজকুমারী ঘোষ বলেন, সুকান্ত মজুমদার অবিলম্বে ক্ষমা না চাইলে আরও বৃহত্তর আন্দোলনের রাস্তায় হাঁটবেন তাঁরা।

আরও পড়ুন – ভয়ঙ্কর কাণ্ড প্যারিসে! মিউজিক ফেস্টিভ্যালে সিরিঞ্জ হামলায় জখম ১৪৫

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...