Saturday, March 14, 2026

শান্তির বার্তা নিয়ে সুখোই-৩০-এর চাকা ঘিরে জগন্নাথের রথ, কলকাতায় বিশ্বঐক্যের আবাহন

Date:

Share post:

বিশ্বজুড়ে যুদ্ধের আশঙ্কা যখন ঘনীভূত, তখন কলকাতা তুলে ধরল এক অনন্য বার্তা — ‘শান্তি প্রতিষ্ঠিত হোক’। ইসকন কলকাতার উদ্যোগে আগামী ২৭ জুন শুরু হতে চলেছে ৫৪তম রথযাত্রা, যেখানে ধর্মীয় অনুভূতির সঙ্গে মিশেছে আধুনিক প্রযুক্তি, ঐতিহ্যের সঙ্গে সংহতি।

এ বছরের রথে প্রথমবার ব্যবহার করা হচ্ছে ভারতীয় বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমানের চাকা। গত ৪৮ বছর ধরে ব্যবহৃত হয়ে আসা বোয়িং ৭৪৭ বিমানের চাকার পরিবর্তে এবার সেই শক্তিশালী সামরিক চাকা দিয়ে চলবে ভগবান জগন্নাথের রথ — যেন যুদ্ধবিমানের শক্তিরও মূলে শান্তির ডাক।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে ১৫০টিরও বেশি দেশে, ৪,০০০-এর বেশি স্থানে রথযাত্রা পালিত হচ্ছে, যা সম্ভব হয়েছে ইসকন-এর প্রতিষ্ঠাতা-আচার্য, কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অক্লান্ত প্রচেষ্টায়। তাঁর শৈশবে কলকাতার বড়বাজারে রথযাত্রা দেখেই জন্ম নিয়েছিল এই বিশ্বভ্রমণের স্বপ্ন। ১৯৬৭ সালের ৯ই জুলাই আমেরিকার সানফ্রান্সিসকোতে প্রথম আন্তর্জাতিক রথযাত্রা অনুষ্ঠিত হয়। তাঁর ইচ্ছা ছিল, বিশ্বের প্রতিটি শহরে জগন্নাথের রথ পরিভ্রমণ করুক, আর মানুষ একত্রিত হোক ভক্তি ও শান্তির বন্ধনে। কলকাতার রথযাত্রা, যা পুরীর পরেই সবচেয়ে বড়, প্রতি বছর প্রায় ২০ লক্ষ মানুষের সমাগম হয় এবং গোটা শহর রঙ্গীন হয়ে ওঠে ভক্তি, আনন্দ আর উৎসবের রঙে।

গত বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিধ্বস্ত দেশ থেকেও রথে অংশ নিতে দেখা গিয়েছিল বহু ভক্তকে। আর এবার কলকাতার রাস্তায় বিশ্বশান্তির বার্তায় শামিল হবেন লক্ষাধিক মানুষ।

এবারের রথের বিশেষত্ব হিসেবে থাকছে —

🔹 ৩৮ ফুট উচ্চতা বিশিষ্ট জগন্নাথের রথ, ভাঁজ করা যায় এমন ছাউনি।
🔹 সুভদ্রার ছোট অথচ মজবুত রথ।
🔹 বলরামের ৩৬ ফুট উচ্চ রথ, সাড়ে ছয় ফুট লোহার চাকা।

রথযাত্রা শুরু হবে ২৭ জুন, দুপুর ১টায় ইসকন মন্দির থেকে, গন্তব্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। উল্টোরথ ফিরবে ৫ জুলাই। ২৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চলবে এক আধ্যাত্মিক মহামেলা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন পদ্মশ্রী প্রাপ্ত শিল্পীরা, থাকছে ডোনা গাঙ্গুলীর নৃত্যদল, নাটক ও কীর্তন। প্রতিদিন প্রসাদ বিতরণ করা হবে লক্ষাধিক ভক্তের মধ্যে।উৎসবে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি ৩ জুলাই আরতি করবেন জগন্নাথদেবের। তাঁর সঙ্গে লক্ষ লক্ষ মানুষ প্রার্থনা করবেন বাংলার, ভারতের ও সমগ্র বিশ্বের শান্তি ও কল্যাণের জন্য।

ইসকনের বার্তা: “রথের চাকা চলুক, মানুষের হৃদয় ছুঁয়ে যাক শান্তির আহ্বানে। ধর্ম নয় বিভেদ, ঈশ্বরের রথ টানা হোক বিশ্বঐক্যের প্রতীক।”

আরও পড়ুন – মূল্যবৃদ্ধির বাজারে বাড়ছে রেলের ভাড়া, উন্নত পরিষেবার প্রতিশ্রুতি!

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...