Monday, April 6, 2026

রথযাত্রা উপলক্ষে বৃহস্পতির বদলে আজই দিঘায় মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

শুক্রবার রথযাত্রা উপলক্ষে সৈকত নগরী দিঘা (Digha) জুড়ে সাজো সাজো রব। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সমুদ্র শহরকে। অক্ষয় তৃতীয়ায় বাংলার বুকে জগন্নাথ মন্দিরে (Jagannath Temple) উদ্বোধন হওয়ার পর এই প্রথম দিঘায় রথযাত্রা (Rathayatra) অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে বুধবারেই সেখানে পৌঁছে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। প্রাথমিকভাবে বৃহস্পতিবার যাওয়ার কথা থাকলেও পরবর্তীতে জানা যায় পরিবর্তিত সুচি অনুযায়ী আজই যাচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সুষ্ঠুভাবে রথযাত্রা উৎসব সম্পন্ন করতে পাঁচ মন্ত্রীও থাকবেন তাঁর সঙ্গে বলে জানা যাচ্ছে।

বাঙালির অন্যতম ফেভারিট পর্যটন ডেস্টিনেশন দিঘা (Digha) এখন তীর্থক্ষেত্র, রবিবার থেকেই বাড়ছে ভিড়। সৈকত শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে জগন্নাথ মন্দিরের (Jagannath Temple, Digha) উদ্বোধন হয়েছে এবার সেখান থেকে রথ গড়িয়ে যাবে মাসির বাড়ির দিকে। ঐতিহাসিক মুহূর্ত চাক্ষুষ করতে উৎসাহী পর্যটকরা। সফরসূচিতে বদল ঘটিয়ে বুধেই তিনি পৌঁছে যাচ্ছেন তিনি। এমনটাই জানিয়েছেন জগন্নাথ মন্দিরের অন্যতম দায়িত্বপ্রাপ্ত তথা ইসকনের (ISKON) ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। বৃহস্পতিবার নেত্র উৎসবে অংশ নিতে পারেন মমতা। প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী আগামী ২৭ জুন রথের দিন সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়ার পরে রথের চাকা গড়াবে। চূড়ান্ত প্রস্তুতি চলছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...