Friday, June 12, 2026

গণতন্ত্রের ৩স্তম্ভের মধ্যে সংবিধানই সর্বোত্তম! কেন বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

Date:

Share post:

গণতন্ত্রের ৩স্তম্ভের মধ্যে সংবিধানই সর্বোত্তম! বিচারব্যবস্থাকে সরিয়ে রেখে সংবিধানের পক্ষে মত দিলেন স্বয়ং সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি বি আর গাভাই (B R Gavai)। তাঁর মতে, গণতন্ত্রের তিন স্তম্ভের মধ্যে সংবিধানই সর্বোত্তম, সংসদ নয়।

দেশের দ্বিতীয় দলিত বিচারপতি গাভাই। মাস খানেক আগেই দায়িত্বভার গ্রহণ করেন তিনি। তার পর থেকে অবশ্য গণতন্ত্রের মূল তিনটি স্তম্ভ বিচারব্যবস্থা, আইনসভা এবং কার্যনির্বাহী-কে একই পংক্তিতে রেখে সমন্বয়ের মাধ্যমে কাজ করার কথা বলেন তিনি। জানান, “গণতন্ত্রের তিনটি স্তম্ভই সমান। একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে অন্যে প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।”

কিন্তু মহারাষ্ট্রের অমরাবতীর এক অনুষ্ঠানে ভিন্ন সুর শোনা গেল সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি গলায়। তিনি বলেন, “একটা প্রশ্ন শুনছি- গণতন্ত্রের তিনস্তম্ভের মধ্যে কোনটা সর্বোত্তম? অনেকে বলেন, সংসদই সর্বোত্তম। কিন্তু আমার মতে সংবিধানই সর্বোত্তম। কারণ গণতন্ত্রের তিনটি স্তম্ভই কাজ করে সংবিধানের অধীনে।”

প্রধান বিচারপতির মতে, সংসদ সংবিধান সংশোধন করতে পারে। কিন্তু তার মূল কাঠামো কোনওভাবেই বদলাতে পারে না। বিচারপতি গাভাই বলন, “ইচ্ছামতো রায় দিতে পারেন না বিচারপতিরা। মর্জি মতো কিছু বলতেও পারেন না। আমাদের প্রত্যেককে সংবিধানের কাঠামোর মধ্যে থেকেই কাজ করতে হয়।” কলেজিয়াম সিস্টেম নিয়ে সরকারের সঙ্গে বিচারবিভাগের দীর্ঘদিনের দ্বন্দ্বের মধ্যে প্রধান বিচারপতির মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
আরও খবরদিল্লির সরকারি হাসপাতালে যৌন নির্যাতনের শিকার মহিলার অবশেষে মৃত্যু

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...