Monday, April 13, 2026

জার্সি উন্মোচন কালীঘাট স্পোর্টস লাভার্সের, চিফ পেট্রন কুণাল

Date:

Share post:

আগামী শুক্রবার কল্যাণীতে সিএফএলে যাত্রা শুরু করবে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন (Kalighat Sports Lovers Association) । সেই ম্যাচেই তাদের প্রতিপক্ষ পুলিশ এসি। এই ম্যাচে নামার আগেই উন্মোচন হল কালীঘাট স্পোর্ট লাভার্স অ্যাসোসিয়েশনের জার্সি। আর সেই জার্সি উন্মোচনের মঞ্চেই বসেছিল এদজিন চাঁদের হাট। সেখানেই এই মরসুমের জন্য কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের (Kalighat Sports Lovers Association) চিফ পেট্রনের হিসাবে মোহনবাগান সহ সভাপতি কুণাল ঘোষের (Kunal Ghosh) নাম ঘোষণা করা হয়েছে ক্লাবের তরফে। এছাড়াও এদিনই পেট্রন হন রাহুল টোডি।

কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের এই জার্সি উন্মোচনকে ঘিরে এদিন সেখানে বসেছিল তচাঁদের হাট। দলের কর্মকর্তা থেকে ফুটবলাররা তো ছিলেনই। সেইসঙ্গে তাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকা ফুটবলার প্রণয় হালদার। কুণাল ঘোষ (Kunal Ghosh), প্রণয় হালদার (Pranoy Halder), রাহুল টোডিদের হাত দিয়েই এদিন জার্সি উন্মোচন হয়েছে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের।

একসময়ের কলকাতার দাপুটে কোচ রঘু নন্দীও এদিন উপস্থিত ছিলেন আইএফএ-র একমাত্র মহিলা সদস্য সুদেষ্ণা মুখোপাধ্যায়। এবার কালীঘাট স্পোর্টিং লাভার্স অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে রয়েছেনম সাব্বির আলি। পুলিশ এসির বিরুদ্ধে প্রথম যাত্রা শুরু করতে চলেছে কালীঘাট এমএস। শুরুটা তারা জয় দিয়ে করতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...