Wednesday, April 8, 2026

মাথার দাম ছিল লক্ষ লক্ষ টাকা, ছত্তিশগড়ে আত্মসমর্পণ ১৩ মাওবাদীর

Date:

Share post:

মোট মাথার দাম ছিল কমপক্ষে ৩০ লক্ষ টাকা। ছত্তিশগড়ে (Chhattisgarh) একসঙ্গে আত্মসমর্পণ করলেন ১৩ মাওবাদী। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের আবেদন সাড়া দিয়ে বিজাপুর জেলায় আত্মসমর্পণ করেন ৮ মহিলাসহ ১৩ মাওবাদী (Maoists)

বিজাপুর জেলা পুলিশ সূত্রে খবর, আত্মসমর্পণকারী সিপিআই মাওবাদীদের মধ্যে রয়েছেন, ধামতারি-গরিয়াবন্দ-নুয়াপাড়া এরিয়া কমিটির সদস্য কোসা ওয়াম ওরফে রাজেন্দ্র ওরফে মহেশ (২৯)। শাখা সংগঠন ‘ক্রান্তিকারী আদিবাসী মহিলা সংগঠন’-এর সভানেত্রী ছিলেন কোসি পোড়িয়ান। মাওবাদীরা আত্মসমর্পণের পর সরকারি নীতি মেনে ৫০ হাজার টাকা এককালীন অর্থসাহায্য এবং পুনর্বাসন ও বিকল্প জীবিকা সংক্রান্ত সরকারি সুবিধা পাবেন। ছত্তিশগড়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ওই রাজ্যের পুলিশের ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড ও বস্তার ফাইটার্সের যৌথ অভিযানে বস্তারের অবুঝমাঢ়ের জঙ্গলে অভিযান চলছিলই। এর মধ্যে আত্মসমর্পণ মাওবাদীদের।

কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে ছত্তিশগড় (Chhattisgarh) পুলিশের ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG) ও বস্তার ফাইটার্সের যৌথ অভিযানে বস্তারের ক্রমশ কোণঠাসা হচ্ছে মাওবাদীরা। যৌথবাহিনীর ধারাবাহিক অভিযানে পিএলজিএ নেতা-কর্মীদের নিধনের পাশাপাশি বাড়ছে আত্মসমর্পণের প্রবণতাও। মাওবাদীদের মূল স্রোতে ফেরাতে গত বছর ছত্তিশগড়ে ‘নিয়া নার নিয়া পুলিশ’ (আমাদের গ্রাম, আমাদের পুলিশ) প্রচার কর্মসূচি শুরু হয়েছিল। পাশাপাশি, আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসনের জন্যও শুরু হয়েছে বিশেষ কর্মসূচি। তার ফলেই এই ঘটনা বলে দাবি ছত্তিশগড় পুলিশের দাবি।

ক্ষমতায় আসার পরেই পুর্নবাসন দিয়ে, বুঝিয়ে জঙ্গলমহলকে মাওবাদী মুক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারী বুটের শব্দের বদলে এখন জঙ্গলমহলে পর্যটন-শিল্প। সেই পথেই পুনর্বাসন দিয়ে মাওবাদী নিয়ন্ত্রণে সাফল্য পাচ্ছে ছত্তিশগড়ও।

Related articles

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...