Wednesday, April 8, 2026

ধনুশের ছবির শো চলাকালীন দুর্ঘটনা, দর্শকাসনে ভেঙে পড়ল সিনেমাহলের ছাদ!

Date:

Share post:

দক্ষিণী ছবির (South Indian Movie) শো চলাকালীন ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। সিনেমাহলে ধনুশ (Dhanush), নাগার্জুনা, রশ্মিকা মন্দানা(Rashmika Mandana) অভিনীত ক্রাইম ড্রামা ‘কুবেরা’র চলাকালীন দর্শকের মাথার উপর ভেঙে পড়লো ছাদ (accident during screening of Kuberaa)। আহত একাধিক। বুধবার রাতের শো চলাকালীন তেলেঙ্গানার মেহবুবাবাদে এশিয়ান মুকুন্ডা থিয়েটারের এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

সিনেমা হলে দুর্ঘটনার খবর প্রকাশিত হওয়ার পরই ফিরেছে পুষ্পা টু ছবির দুঃস্বপ্নের স্মৃতি। হল কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দর্শকরা। রক্ষণাবেক্ষণের অভাবে সিনেমাহলগুলির দুরাবস্থার জন্যই এমন ঘটনা ঘটেছে বলে সরব হয়েছেন অনেকেই। টিকিট কেটে দু আড়াই ঘন্টার জন্য আরাম করে সিনেমা দেখতে যদি প্রাণের ঝুঁকি নিয়ে যেতে হয় তাহলে সে দায় হল মালিক এড়াতে পারে কি, উঠছে প্রশ্ন।  ‘কুবেরা’ তামিল ও তেলুগু দু’ভাষাতেই মুক্তি পেয়েছে।এই ছবির হাত ধরেই তেলুগু ছবিতে অভিষেক ঘটল ধনুশের। এখনও পর্যন্ত দেশে এই ছবির বক্সঅফিস কালেকশন সাতষট্টি কোটি টাকা এবং বিশ্বব্যাপী এই ছবি ব্যবসা করেছে ৮১ কোটি টাকার। বুধবারে দুর্ঘটনার পর এই সিনেমা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

 

Related articles

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...