Saturday, March 14, 2026

পরকীয়ায় স্ত্রী! শুধুমাত্র সন্দেহের বশে শেষ দুটি জীবন

Date:

Share post:

পারস্পরিক বোঝাপড়ার অভাব ও দাম্পত্যের টানা-পোড়েন কীভাবে একসাথে দু’টি জীবন শেষ করে দিতে পারে, তার ভয়াবহ ছবি উঠে এল জলপাইগুড়ির (Jalpaiguri) ১৪ নম্বর ওয়ার্ডে। শুধুমাত্র পরকীয়ার সন্দেহবশত স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন এক রেলকর্মী যুবক! পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সানি রাউত ও তাঁর স্ত্রী নন্দিনী রাউত। ওই দম্পতি জলপাইগুড়ির (Jalpaiguri) ১৪ নম্বর ওয়ার্ডে থাকতেন।
প্রতিবেশীরা জানান, তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকত। শুক্রবার রাতেও তীব্র বাকবিতণ্ডা হয়। রাতে খুব চিৎকার চেঁচামেচির পর সব শান্ত হয়ে যায়। কিন্তু সকালে ওই দম্পতির কাউকেই দেখতে না পেয়ে, এক আত্মীয় ঘরের দরজা খুলে দেখেন—মেঝেতে স্ত্রীর নিথর দেহ, আর সানি ঝুলছেন সিলিং ফ্যানে।

প্রতিবেশীরা তৎক্ষণাৎ পুলিশে খবর দেন। পুলিশ এসে দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তদন্তকারীরা মনে করছেন, দীর্ঘদিন ধরে চলা দাম্পত্য অশান্তি ও অবসাদের জেরে এই মর্মান্তিক পরিণতি ঘটেছে। নন্দিনীর বাবার অভিযোগ, সানি খুব সন্দেহপ্রবণ ছিল। কিন্তু তাঁরা ভাবতেই পারেননি বিষয়টা এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আরও পড়ুন : ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার রাজস্থানের পুলিশকর্তা, উদ্ধার ৩৯ লক্ষ টাকা

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...