Saturday, June 27, 2026

প্রস্তুতিতে নেমে ব্যাট ভাঙা দেখেই চটলেন সিরাজ

Date:

Share post:

প্রস্তুতি নেমেই হতবাক মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। নেটে প্রস্তুতির শুরুতেই ব্যাট ভাঙা মহম্মদ সিরাজের (Mohammed Siraj)। আর সেই ভাঙা ব্যাট দেখেই বেশ রেগে গেলেন ভারতীয় দলের এই ক্রিকেটার। যদিও পরে বুঝতে পেরেছেন কী ঘটেছে ঘটনাটা। আর সেই ছবি দেখেই নেট পাড়ায় কার্যত শোরগোল। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সিরাজের ব্যাট ভাঙার সেই মুহূর্তটা।

প্রথম ম্যাচে ভারতের লোয়ার অর্ডার একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। এজবাস্টনে নামার আগে সেদিকেই বিশেষ নজর দেওয়া হয়েছে। এদিন লোয়ার অর্ডার ক্রিকেটারদেরই দীর্ঘক্ষণ প্রস্তুতি করানো হয়। আর সেই সময়ই ঘটে সেই ঘটনা। নেটে প্রস্তুতি সারতে এসেই সিরাজ দেখেন তাঁর ব্যাট ভাঙা।

আর সেই ছবি দেখার পরই বেশ চটে যান ভারতীয় দলের তারকা ক্রিকেটার। সেখানে তিনি বারবার জিজ্ঞাসা করেন যে কীকরে তাঁর এই ব্যাট ভাঙল। সতীর্থরা যে জবাব দিয়েছিল তা খুব একটা সিরাজের (Mohammed Siraj) পছন্দ হয়নি বলেই মনে হচ্ছিল। এর বেশ কিছুক্ষণ পর অবশ্য তিনি বুঝতে পারেন ব্যাপারটা। তারুপর সিরাজ নিজেই হেঁসে ওঠেন।

এরপরই বোঝা যায় যে এই ঘটনাটা পুরোপুরিই মজার ছলেই তাঁর সঙ্গে সতীর্থরা করছিলেন। আর সেই ভিডিমও ছড়িয়ে পড়তে কিছুক্ষণের মধ্যেই কার্যত ভাইরাল হয়ে যায়।

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...