Friday, June 26, 2026

কল্যাণের বক্তব্যের অপব্যাখ্যা! বাকযুদ্ধে সাংসদ মহুয়া

Date:

Share post:

আইন কলেজে গণধর্ষণের নিন্দা করে সামাজিক অধঃপতনের দিকটি তুলে ধরেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় (Kalyan Banerjee)। তিনি প্রশ্ন করেন, যে শিক্ষা প্রতিষ্ঠানে নিজের সহপাঠীর হাতে ধর্ষিত হতে হয় কলেজ পডু়য়াকে, সেখানে নিরাপত্তা কোথায়। সেই বক্তব্যকে অপব্যাখ্য়া করে দৈন্যের প্রশ্ন তোলেন সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। পাল্টা মহুয়াকে নারী বিদ্বেষী অভিযোগ করেন সাংসদ কল্যাণ (Kalyan Banerjee)।

কলকাতা পুলিশ কসবার আইন কলেজের গণধর্ষণের ঘটনায় দ্রুততার সঙ্গে তদন্ত প্রক্রিয়া শেষ করে অভিযুক্তদের শাস্তি দেওয়ার পথ প্রশস্ত করছে। এই পরিস্থিতিতে কলেজে পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হলে তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় (Kalyan Banerjee) দাবি করেন, কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কলেজে প্রবেশ করতে পারে না পুলিশ। কিন্তু সেখানে নিরাপত্তা দেয় সহপাঠীরাই। সহপাঠীই যদি সহপাঠিনীকে ধর্ষণ করে তবে নিরাপত্তা দেবে কে?

বিচারাধীন বিষয় নিয়ে কল্যাণের করা এই বক্তব্য়ের নিন্দা করে তৃণমূল। কিন্তু এক ধাপ এগিয়ে আলাদাভাবে দলের সেই নিন্দার উপরে মত প্রকাশ করেন সাংসদ মহুয়া মৈত্র। তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করে দাবি করেন, দলের মধ্যেই নারীবিদ্বেষের দৈন্য। তবে একমাত্র তৃণমূল দল বলেই বক্তব্য যিনিই পেশ করে থাকুন, তাঁকে নিন্দা করা হয়।

ব্যক্তিগত আক্রমণের পাল্টা সরব সাংসদ কল্যাণ। প্রথমত তিনি জানান তাঁর বক্তব্যের অপব্যাখ্যা হয়েছে। তিনি দাবি করেন, উনি লোভী মহিলা। আমি নারীদের সম্মান করি, শ্রদ্ধা করি। আমি একটি নারীকে ঘৃণা করি। তিনি মহুয়া মৈত্র। আমি ঘৃণা করি তাঁকে। কার্যত মহুয়ার ব্যক্তি আক্রমণকেই পাল্টা জবাব দেন কল্যাণ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...