Wednesday, May 13, 2026

দীঘার মডেলে সাজছে কোন্নগরের গঙ্গাপার, গড়ে উঠছে পর্যটন কেন্দ্র

Date:

Share post:

দীঘার মডেলে সাজছে কোন্নগরের গঙ্গাপার, গড়ে উঠছে পর্যটন কেন্দ্র

দীঘার মডেলকে সামনে রেখে কোন্নগরের (Konnagar) গঙ্গার পাড়কে ঢেলে সাজানোর উদ্যোগ নিচ্ছে কোন্নগর পুরসভা। রাজ্যের পরিবহন দফতরের সহায়তায় এই নতুন প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ফেরিঘাটকে কেন্দ্র করে পরিকল্পিত এই প্রকল্পে থাকবে আধুনিক কাফেটেরিয়া, সৌন্দর্যায়িত গঙ্গাপাড় এবং গঙ্গার পাশ দিয়ে সুসজ্জিত হাঁটার পথ, যা পর্যটকদের নিয়ে যাবে কোন্নগরের ঐতিহ্যবাহী দুই স্থানে—অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি ও বারো মন্দির। পুরসভা সূত্রে জানা গেছে, এই প্রকল্পের পরিকল্পনা ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের সবুজ সংকেতও পাওয়া গেছে। কাজ শুরুর জন্য এখন চলছে চূড়ান্ত প্রস্তুতি।

কোন্নগর (Konnagar) পুরসভার পুরপ্রধান স্বপন দাস জানান, “আমরা সব সময় চেয়েছি কোন্নগরকে আরও উন্নত করতে। ইতিমধ্যেই শহরের অনেক উন্নয়ন হয়েছে। এবার পরিবহন দফতরের সহযোগিতায় গঙ্গাকেন্দ্রিক একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দিঘার মডেল অনুসরণ করে এই প্রকল্প বাস্তবায়িত হবে। গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে করতে ফেরিঘাট থেকে হাঁটতে হাঁটতে পর্যটকরা পৌঁছে যেতে পারবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে ও বারো মন্দিরে।”

জানা গেছে, গঙ্গার পাড়ে বসার জন্য কাফেটেরিয়া এবং আলো-সজ্জিত করা হবে। একইসাথে একটি বহুতল নির্মাণের পরিকল্পনা রয়েছে যেখানে থাকবে রেস্তোরাঁ, কাফেটেরিয়া ও পর্যটকদের জন্য বিশ্রামাগার। সবমিলিয়ে প্রকল্পটি কোন্নগর শহরকে এক নতুন রূপ দেবে। পুরসভা আরও জানিয়েছে, পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী প্রকল্পের পরিকল্পনা দেখে অনুমোদন দিয়েছেন এবং পরিবহন দপ্তরের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। রাজ্যজুড়ে বিভিন্ন জনপ্রিয় ফেরিঘাটকে আধুনিক ও পর্যটনমুখী করে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই কোন্নগরের এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই কোন্নগর পুরসভা হেরিটেজ সংরক্ষণ ও শহরের ঐতিহ্য পুনরুদ্ধারে নানা প্রকল্প রূপায়ণ করেছে। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা মিউজিয়োলজিক্যাল উদ্যোগ ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। শহরের সৌন্দর্যায়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ঐতিহ্য রক্ষায় পুরসভার ভূমিকা প্রশংসনীয় বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...