Thursday, April 9, 2026

সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

সন্দেশখালিতে ছয় বছর আগের তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলায় সিবিআইকে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশ দিয়েছেন।

২০১৯ সালের ৮ জুন উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বাসিন্দা প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল ও দেবদাস মণ্ডলকে খুন করা হয় বলে অভিযোগ। নিহত তিনজনই ছিলেন বিজেপি কর্মী। অভিযোগ, সেদিন একদল সশস্ত্র দুষ্কৃতী প্রদীপ মণ্ডলের বাড়িতে হামলা চালায় এবং তাঁকে তাড়া করে গুলি করে হত্যা করে। প্রদীপের তুতো ভাই সুকান্ত এবং সন্দেশখালির আর এক বাসিন্দা দেবদাস মণ্ডলকেও একই কায়দায় খুন করা হয় বলে অভিযোগ।

হাই কোর্টের পর্যবেক্ষণ, এই তিনটি খুনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তাই আদালত সিবিআই-এর মাধ্যমে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে। রাজ্যের রাজনৈতিক মহলে এই রায়কে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র চর্চা। নিহত পরিবারগুলির বক্তব্য, “আমরা এতদিন ধরে যা বলছিলাম, আদালতের নির্দেশে সেটাই প্রমাণিত হল। এবার সত্যিই বিচার পাবো বলে বিশ্বাস করছি।”

আরও পড়ুন – বাংলার টেলি-জগতের ঐতিহাসিক দিন! বলিউডের হিন্দি ধারাবাহিকের শুটিং হবে কলকাতায়: সুখবর শোনালেন স্বরূপ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...