Friday, June 26, 2026

সুব্রত কাপে রাজ্যস্তরে খেলার সুযোগ পেল হাতিমারি উচ্চ বিদ্যালয়

Date:

Share post:

বিদ্যালয় স্তরের তিনটি বিভাগেই সুব্রত কাপ (Subrata Cup) ফুটবলে রাজ্যস্তরে খেলার সুযোগ পেল মালদহের হাতিমারি উচ্চ বিদ্যালয় (Hatimari Higher Secondary School)। অনূর্ধ্ব ১৭ পুরুষ ও মহিলা উভয় বিভাগ এবং অনূর্ধ্ব ১৫ বালক বিভাগে রাজ্য স্তরের খেলায় সুযোগ পায় হাতিমারি উচ্চ বিদ্যালয়।অনূর্ধ্ব ১৫ বালক বিভাগে গাজলের হাতিমারি উচ্চ বিদ্যালয় হরিশ্চন্দ্রপুরের পিপলা হাই স্কুলকে ৭-০ গোলে পরাজিত করে রাজ্য স্তরে খেলার যোগ্যতা অর্জন করল। অনূর্ধ্ব ১৭ মহিলাদের বিভাগে চূড়ান্ত পর্যায়ের খেলায় গাজলের হাতিমারি উচ্চ বিদ্যালয় হরিশ্চন্দ্রপুরের পিপলা হাই স্কুল কে ৫-০ গোলে হারাল।

পাশাপাশি অনূর্ধ্ব ১৭ বালক বিভাগেও গাজলের হাতিমারি উচ্চ বিদ্যালয় সাদলীচক হাই স্কুল কে ৩-০ গোলে পরাজিত করেছে।প্রসঙ্গত সুব্রত কাপ (Subrata Cup) খেলা শুরু হচ্ছে আগামী ২ জুলাই থেকে।

অনূর্ধ্ব ১৭ বালক বিভাগের রাজ্য পর্যায়ের ক্লাস্টার ডি খেলা মালদহে অনুষ্ঠিত হচ্ছে।মালদহ জেলা দল আলিপুরদুয়ারের বিরুদ্ধে প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছে ৩ জুলাই।অনূর্ধ্ব ১৭ বালিকাদের খেলা হচ্ছে আলিপুরদুয়ারে।বাকি খেলা অনুষ্ঠিত হবে জলপাইগুড়িতে।

হাতিমারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অপু পোদ্দার জানান,৩ জুলাই থেকে সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে।তিনটি গ্রুপে সুব্রত কাপে হাতিমারি উচ্চ বিদ্যালয় সুযোগ পেয়েছে।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...