Friday, June 26, 2026

প্রস্তুতির মাঝেই মর্নি মর্কেলের সঙ্গে কুস্তি দুই পেসারের!

Date:

Share post:

মাঝে মাত্র আর একটা দিন। কিন্তু তার আগে হলটা কি ভারতীয় দলের অনুশীলনে। বোলিং কোচের সঙ্গে কুস্তিতে (Wrestling) ভারতীয় দলের দুই ক্রিকেটার। ম্যাচের আগে একেবারে হাতাহাতি! হ্যাঁ একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে মর্নি মর্কেলের (Mornie Morkel) সঙ্গে একেবারে কুস্তু লড়ছেন দুই ক্রিকেটার অর্শদীপ সিং (Arshdeep Singh) এবং আকাশদীপ (Akashdeep)। সেই দেখেই সকলে চমকে গিয়েছেন। তবে কী দলে চূড়ান্ত অশান্তি। এমন নানান ভাবনা আসাটাই স্বাভাবিক। না তেমন কিছু নয়। এ নেহাতই নিজেদের মধ্যে মজা।

বিসিসিআইয়েরই (BCCI) একটি ভিডিও-তে দেখা যাচ্ছে বোলিং কোচের সঙ্গে আকাশদীপ ও অর্শদীপ সিং কুস্তিতে ব্যস্ত। ভারতীয় দলের প্র্যাকটিসের মাঝেই ঘটে সেই ঘটনা। না কোনওরকম সমস্যা কিংবা ঝামেলা নয়। মর্নি মর্কেলই (Mornie Morkel) নাকি প্র্যাকটি ডে কল অফ ঘোষণা করার এক নতুন পদ্ধতি আবিস্কার করেছেন। সেটাই নাকি কুস্তি।

অর্শদীপ সিংই (Arshdeep Singh) পরে পুরো বিষয়টা জানিয়েছেন। তিনিই জানিয়েছেন যে মর্নি মর্কেলই (Mornie Morkel) নাকি এই নতুন পদ্ধতি এনেছেন। কুস্তী করেই প্র্যাকটিসের কল অফের সিদ্ধান্ত। ব্যাপারটা অভিনব হওয়ার পাশাপাশি বেশ মজার বলেও মনে করছেন অনেকে। অর্শদীপ জানিয়েছেন, “মর্নিই আমাদের বলেছিল যে যেই মাত্র তোমাদের সেশন শেষ হবে সেই সময় আমি শেষ মুভমেন্টটা করব। আর তোমাদের সকলকে পিন আউট করে দেব এবং তার সঙ্গেই ঘোষণা করব যে প্রস্তুতি শেষ”।

অর্শদীপ আরও বলেন, “মর্নি বলছিল ও নাকি কল অফ ঘোষণা করার একটা বিশেষ উপায় বের করেছে। আর এদিন সেটাই করে দেখাচ্ছিল আমাদের”।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অর্শদীপ এবং আকাশদীপ দুজনেই ভারতীয় দলের প্রথম একাদশে ছিলেন না। শোনা যাচ্ছে দ্বিতীয় টেস্টে খেলতে পারেন অর্শদীপ। প্রস্তুতিও সারছেন জোরকদমে। তার মাঝেই কোচের সঙ্গে চলছে খুনশুটিও।

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...