Thursday, April 2, 2026

বুমরার পরিবর্ত হিসাবে এগিয়ে আকাশদীপ

Date:

Share post:

ভারতীয় দলের সঙ্গে প্রস্তুতি সারলেও শেষপর্যন্ত নাকি দ্বিতীয় টেস্টে জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) বিশ্রামেরই সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই জায়গাতে অর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) কথা শোনা গেলেও এখন নাকি সেই সিদ্ধান্তও বদলে ফেলেছে ভারতীয় দল। সূত্রের খবর অনুযায়ী বুমরার পরিবর্তে খেলার দৌড়ে এগিয়ে রয়েছেন নাকি আকাশদীপ (Akashdeep)। বাঁহাতি অর্শদীপকে না খেলানোর পথেই নাকি হাঁটতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

একেতেই হর্ষিত রানাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ভারতীয় দলে যে পেসারের সংখ্যাটাও কমে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে বুমরার পরিবর্তে ভারতীয় দলের অপশন বলতে একমাত্র আকাশদীপ (Akashdeep) এবং অর্শদীপ সিংই ছিলেন। প্রথমে অর্শদীপের কথা ভাবা হলেও এখন নাকি দৌড়ে এগিয়ে গিয়েছেন আকাশদীপ। তাঁকেই নাকি বুমরার পরিবর্ত হিসাবে ভাবা হচ্ছে এই ম্যাচে।

প্রসিধ কৃষ্ণার সঙ্গে নাকি আকাশদীপের (Akashdeep) বোঝাপড়াটাও বেশ ভালো। আর সেই কারণেই তাঁকে নাকি দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে আনার একটা ভাবনা চলছে। একইসঙ্গে এই টেস্টে আকাশদীপকেই খেলানোর বার্তা দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানও।

তাঁর মতে সামির মতো বলের স্কীল রয়েছে এই তরুণ পেসারের মধ্যে। সেইসঙ্গে তাঁর অভিজ্ঞতাও রয়েছে টেস্টে খেলার। অন্যদিকে অর্শদীপ সিংয়ের কিন্তু আবার ইংল্যান্ডে কাউন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...