Wednesday, March 25, 2026

উপলক্ষ্য Doctor’s Day: বাংলাজুড়ে রক্তদান-স্বাস্থ্যশিবির PHA ও JDA-র

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রথিতযশা ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন উপলক্ষ্যে Doctor’s Day পালিত হয় প্রতিবছর। বিভিন্ন সংগঠন এই দিন উপলক্ষ্যে নানা অনুষ্ঠান, স্বাস্থ্যশিবির, রক্তদান শিবিরের আয়োজন করে। তবে চিকিৎসকদের সংগঠনের ক্ষেত্রে এই দিন ঘিরে একটা বাড়তি উন্মাদনা থাকে। মঙ্গলবার সেই উৎসাহ নিয়েই বাংলা জুড়ে ডক্টর’স ডে পালন করল প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন (PHA) এবং জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন (JDA)। কোথাও রক্তদান শিবির, কোথাও স্বাস্থ্যশিবির, আবার কোথাও প্রাক্তনীদের সংবর্ধনা জানানো হল।

সাগর দত্ত মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করেছিল পিএইচএ, জেডিএ ও সরকারি কর্মচারী ফেডারেশন। ছিলেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা, ডাঃ মানস ভুঁইয়া, বিধায়ক নির্মল মাজি, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, যুবনেতা মৃত্যুঞ্জয় পাল-সহ সংগঠনের সদস্যরা। এই শিবিরে রক্তদানও করেন কুণাল।

এদিন রামপুরহাট মেডিক্যাল কলেজ, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ, কোচবিহার মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পিএইচএ ও জেডিএ-র উদ্যোগে একাধিক কর্মসূচি পালন করা হয়। সিনিয়র চিকিৎসকদের সংবর্ধনা দেওয়া হয়। জুনিয়র ডাক্তারদের সঙ্গে নিয়ে আয়োজন করা হয় ফুটবল টুর্নামেন্টের।

এছাড়াও মালদহ, দুই দিনাজপুরেও রক্তদান শিবির-সহ একাধিক কর্মসূচি পালন হয়। মৃত্যুঞ্জয় পাল জানান, সমাজের কল্যাণের জন্যই ডাক্তাররা দিনরাত ভুলে নিজেদের কাজ করেন। কিন্তু এই একটি দিন তাঁদের কাছে বিশেষ দিন হিসেবে আসে। তাই আমরা চেষ্টা করেছি, আমাদের সংগঠনের মাধ্যমে গোটা রাজ্য জুড়ে রক্তদান শিবির, স্বাস্থ্যশিবিরের মতো জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে দিনটিকে পালন করার।

আরও পড়ুন – ৩০,০০০ কোটি টাকার দুর্নীতি! মন্ত্রীর বিরুদ্ধেই তদন্তের নির্দেশ মধ্যপ্রদেশে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...