Friday, June 26, 2026

জমি বিবাদের জেরে মুর্শিদাবাদের নওদায় বোমাবাজি, মৃত প্রৌঢ়

Date:

Share post:

মঙ্গলের সকালে রক্তাক্ত মুর্শিদাবাদের নওদা থানার ( (Murshidabad, Naoda) অন্তর্গত আলিনগর গ্রাম। জমি বিবাদ আর পারিবারিক অশান্তির জেরে চলল অবাধে বোমাবাজি (Bomb blast)। মৃত্যু হল রফিকুল শেখ (Rafikul Sheikh) নামে এক প্রৌঢ়ের। খবর পেয়ে নওদা থানার পুলিশ (Naoda Police Station) ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মৃতের দেহ আটকে রাখা হয় বলে অভিযোগ। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই রফিকুল শেখের সঙ্গে তাঁর খুড়তুতো ভাইদের জমি নিয়ে বিবাদ চলছিল। মঙ্গলের সকাল থেকে শুরু হয় কথা কাটাকাটি পরবর্তীতে হাতাহাতি পর্যন্ত গড়ায়। এরপরই ইচ্ছাকৃতভাবে রফিকুল শেখকে টার্গেট করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন প্রৌঢ়। এরপরই এলাকায় উত্তেজনা বাড়ে। পুলিশ সেখানে পৌঁছে দেহ নিয়ে যেতে চাইলে এলাকাবাসী পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের প্রশ্ন গ্রামের মধ্যে এত বোমা কী করে মজুত করা হলো? বিস্ফোরক এলই বা কোথা থেকে? এরপরে উত্তেজিত বাসিন্দারা দোষীদের দ্রুত উপযুক্ত শাস্তির দাবি তোলেন। পরিস্থিতি কিছুটা শান্ত হলে রফিকুলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। একজনকে আটক করা হলে ও মূল অভিযুক্ত পলাতক বলে সূত্রের খবর। মৃত্যুর নেপথ্যে কেবল জমি বিবাদ, না কি রয়েছে অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...