Saturday, April 4, 2026

উল্টোরথ-শ্রাবণী মেলা-মহরম: কড়া নজরদারিতে প্রস্তুতির নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

উল্টোরথ, শ্রাবণী মেলা ও মহরম— এই তিনটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালনে বুধবার নবান্নে (Nabanna) উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রায় আধঘণ্টার ওই বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, দিঘায় রথযাত্রার দিনে যেমন সুশৃঙ্খল ব্যবস্থা ছিল, উল্টোরথেও সেই একই মাপের নিরাপত্তা ও ব্যবস্থাপনা রাখতে হবে।

এদিনের বৈঠকে উঠে আসে একাধিক নির্দেশ। উল্টোরথ এবং মহরম পিঠোপিঠি হওয়ায় আইনশৃঙ্খলার ক্ষেত্রে যেন কোনওরকম শিথিলতা না থাকে, সেই বিষয়ে পুলিশ প্রশাসনকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রশাসনের শীর্ষকর্তাদের নির্দেশ দেওয়া হয়, সব এলাকায় সক্রিয় নজরদারি রাখতে হবে।

বৈঠকে শ্রাবণী মেলার প্রস্তুতি নিয়েও বিশেষ আলোচনা হয়। ১০ জুলাইয়ের পর থেকে শুরু হচ্ছে মেলা। সেই উপলক্ষে নিচের বিষয়গুলিতে জোর দিতে বলেন মুখ্যমন্ত্রী:

  • পর্যাপ্ত সংখ্যায় ওয়াচ টাওয়ার তৈরি করতে হবে
  • ভিড় নিয়ন্ত্রণে রাখতে রাস্তা খোলা রাখতে হবে
  • পদপৃষ্ট এড়াতে নিতে হবে আগাম ব্যবস্থা
  • বসাতে হবে ‘মে আই হেল্প ইউ’ কাউন্টার

মমতা (Mamata Banerjee) জানান, দিঘায় রথযাত্রার দিনে যে মন্ত্রীরা দায়িত্বে ছিলেন, উল্টোরথ ও শ্রাবণী মেলাতেও তাঁরাই দায়িত্বে থাকবেন।

রথ উৎসবকে ঘিরে ইতিমধ্যেই ভিড়ে উপচে পড়েছে দিঘার জগন্নাথ মন্দির চত্বর। বসেছে হরেক দোকান, পুতুল থেকে শুরু করে দেবদেবীর মূর্তি— নানা সামগ্রী কিনছেন ভক্তরা। এর মধ্যেই পর্যটনকেন্দ্র থেকে তীর্থক্ষেত্রে রূপান্তরিত দিঘায় রথ উপলক্ষে যে বিপুল জনসমাগম হয়েছে, তা সামলাতে প্রশাসন সফল হয়েছিল। সেই মডেলকেই এবার উল্টোরথ ও শ্রাবণী মেলায় রূপায়ণ করতে চায় সরকার।
আরও খবর: বন্ধের সিদ্ধান্তে সহমত নন, কসবা ল কলেজ দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরবে বলে বার্তা শিক্ষামন্ত্রীর

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...