Monday, April 6, 2026

ফাঁস ভুয়ো পুলিশ কনস্টেবলের কীর্তি! গাইঘাটায় ধৃত যুবক

Date:

Share post:

পুলিশের পোশাক পরে নিজেকে কনস্টেবল (constable) হিসেবে পরিচয় দেন এলাকায়। জানান বিকাশ ভবনে পোস্টিং রয়েছে তাঁর, সোশ্যাল মিডিয়ায় পুলিশের পোশাক পরে ছবি পোস্ট—সব মিলিয়ে চলছিল দিব্যি। তবে শেষরক্ষা হল না। পুলিশের চোখে ধরা পড়তেই ফাঁস হল ভুয়ো কনস্টেবলের কীর্তি। গাইঘাটা থানার পুলিশ মঙ্গলবার গ্রেফতার করল ওই যুবককে। ধৃতের নাম অঙ্কিত ঘোষ। বাড়ি গাইঘাটা থানার শিমুলপুর চৌরঙ্গী এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি থানায় খবর আসে যে, এক যুবক গাইঘাটা চৌরঙ্গী এলাকায় নিজেকে কনস্টেবল (constable) পরিচয় দিয়ে ঘোরাফেরা করছে। তথ্য পাওয়ার পর থেকেই তাঁর গতিবিধির উপরে নজর রাখছিল গাইঘাটা থানার পুলিশ। মঙ্গলবার তাঁকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। তদন্তকারীদের দাবি, প্রাথমিক জেরাতেই অঙ্কিতের কথায় অসঙ্গতি নজরে আসে। সন্দেহ ঘনিয়ে উঠতেই তাঁর কাছে চাকরির প্রমাণপত্র চাওয়া হয়। তবে কোনও নিয়োগপত্র বা বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি সে। এরপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

অঙ্কিতের পরিবার জানিয়েছে, সে পুলিশে চাকরির পরীক্ষায় বসেছিল এবং পরে জানায় চাকরি পেয়ে গিয়েছে। প্রতিদিন সকালে পুলিশের পোশাক পরে বাড়ি থেকে বেরিয়ে যেত ‘ডিউটিতে’ যাওয়ার নাম করে। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে একাধিক পুলিশের ইউনিফর্ম, নেমপ্লেট ও ভুয়ো নথি উদ্ধার হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এগুলির উৎস কী এবং সে আরও কোথাও এমন পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করেছে কি না। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত যুবকের বিরুদ্ধে প্রতারণা ও সরকারি কর্মচারী সেজে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে মামলা রুজু হয়েছে। তার মোবাইল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও খতিয়ে দেখা হচ্ছে। আরও পড়ুন: পুলিশের তৎপরতায় দু’ঘণ্টায় উদ্ধার অপহৃত ব্যবসায়ী, গ্রেফতার ৬

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...