Tuesday, April 7, 2026

এম.এন.এম. গ্রুপ অফ এডুকেশনের রজত জয়ন্তী: কৃতি সংবর্ধনা

Date:

Share post:

বিধান রায়ের জন্মদিনে বিশেষ তাৎপর্য পেল পশ্চিম মেদিনীপুরের অন্যতম সুপ্রতিষ্ঠিত শিক্ষাকেন্দ্র এম.এন.এম. গ্রুপ অফ এডুকেশন (M.N.M Group Of Education)। প্রতিষ্ঠানটির সফলভাবে পঁচিশ বছর অতিক্রম করায় আয়োজিত হয়েছিল রজত জয়ন্তী উৎসব। অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আবহে জমে উঠেছিল দিনভর অনুষ্ঠানপর্ব।

রজত জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কলেজ পরিদর্শক অমিত কুমার ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার সামসুল মির্জা হোসেন, এম.এন.এম. গ্রুপের (M.N.M Group Of Education) শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষক সংগঠনের বিশিষ্ট প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নৃত্য, সংগীত ও আবৃত্তির মধ্য দিয়ে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। ছাত্রছাত্রীদের এই অংশগ্রহণ রজত জয়ন্তী অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। এই দিনে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ছাত্র অর্ঘ্যদীপ বেরা-কে সংবর্ধনা ও বিশেষ সম্মানে ভূষিত করা হয়। শিক্ষাক্ষেত্রে তাঁর সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেই মত প্রকাশ করেন উপস্থিত শিক্ষাবিদরা।

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...