Wednesday, April 1, 2026

পেটের সমস্যা নিয়েই উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে জকোভিচ, মহিলাদের সিঙ্গলসে বিদায় গফের 

Date:

Share post:

টেনিস কোর্ট থেকে বরাবরই হাসিমুখে বেরোতে ভালবাসেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। উইম্বলডনেও (Wimbledon)সেই ধারা বজায় রাখলেন টেনিস তারকা। তবে শারীরিক সমস্যা নিয়ে যেভাবে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন এক কথায় অবিশ্বাস্য। উইম্বলডনে প্রথম রাউন্ডে খেলতে নেমে চেনা ছন্দেই দেখা গেছিল তারকা প্লেয়ারকে। কিন্তু দ্বিতীয় সেটে তাঁর খেলায় আচমকাই ছন্দপতন হয়। বোঝা যাচ্ছিল, কিছু একটা সমস্যা হচ্ছে। তৃতীয় সেটে দু’বার কোর্টেই চিকিৎসককে ডাকতে হয়। অবশেষে তিন ঘণ্টা কুড়ি মিনিটের লড়াইয়ে আলেকজান্দ্রে মুলারকে হারালেন ৬-১, ৬-৭, ৬-২, ৫-২ গেমে।

ম্যাচ জিতে উল্লাসের পাশাপাশি দর্শকদের উদ্দেশ্যে ভালবাসার ইঙ্গিত করতে দেখা যায় সার্বিয়ান তারকাকে। নোভাক জানিয়েছেন, “৪৫ মিনিটের মধ্যে নিজের সেরা টেনিস থেকে সবচেয়ে খারাপ টেনিস খেলার দিকে চলে গিয়েছিলাম। জানি না পেট খারাপ হয়েছিল কি না। তবে খুব সমস্যা হচ্ছিল। চিকিৎসক অলৌকিক কী সব ওষুধ দিলেন, যেটা খেয়ে ম্যাজিকের মতো কাজ হল। তাই ম্যাচটা ভাল ভাবে শেষ করতে পেরেছি।” সার্বিয়ার প্লেয়ারের লক্ষ্য এখন অষ্টম বারের জন্য উইম্বলডন জেতা।

অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে বড় অঘটন। সপ্তাহ তিনেক আগে ফরাসি ওপেন জেতা কোকো গফ (Coco Gauff) ছিটকে গেলেন প্রথম রাউন্ডেই। হেরে যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেন, সুরকির কোর্ট থেকে দ্রুত ঘাসের কোর্টে সঙ্গে মানিয়ে নিতে শারীরিক – মানসিক সমস্যার কারণেই এই ছন্দপতন।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...