Monday, March 30, 2026

মাঝ আকাশে খসে পড়ল জানলার ফ্রেম, স্পাইসজেটের দাবি—“নেই কোনও ঝুঁকি”

Date:

Share post:

আকাশে ওড়ার মাঝপথে হঠাৎই খুলে পড়ল জানলার একটি ফ্রেম! ঘটনাটি ঘটেছে স্পাইসজেটের (Spicejet) Q400 গোয়া থেকে পুনে যাওয়ার একটি উড়ানে। সম্প্রতি আমেদাবাদ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২৬০ জন। তখন থেকেই বিমানের নিরাপত্তা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। সামনে এসেছে ইন্ডিগোর ফ্লাইতেও সমস্যার কথাও। কিন্তু সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই এই ঘটনা। আচমকা মাঝআকাশে স্পাইসজেট বিমানের জানলার ফ্রেম খুলতেই মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে কোনও দুর্ঘটনা ঘটেনি। বিমানটিকে পুনেতে অবতরণ করানো হয়েছে।

জানা গেছে, ২ জুলাই সকালে স্পাইসজেটের একটি Q400 উড়ান (SG-3703) গোয়া থেকে পুনের উদ্দেশ্যে রওনা দেয়। উড়ানের কিছুক্ষণ পর, প্রায় ৫০০০ ফুট উচ্চতায়, বিমানের একটি জানলার ভিতরের ফ্রেম হঠাৎই ঢিলে হয়ে যায় এবং আংশিকভাবে খুলে পড়ে। যাত্রীদের মধ্যে একাংশ আতঙ্কিত হয়ে পড়ে এবং একজন যাত্রী সেই দৃশ্যের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যদিও বিমান সংস্থা দাবি করেছে, এটি শুধুমাত্র একটি ‘কসমেটিক অংশ’—এর সঙ্গে যাত্রী সুরক্ষা বা বিমানের গঠনগত নিরাপত্তার কোনও সম্পর্ক নেই।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন উড়ানে একাধিক যান্ত্রিক ত্রুটির খবর উঠে আসায় যাত্রীদের মধ্যে একপ্রকার আস্থার অভাব তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে স্পাইসজেটের (Spicejet) ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে বিমান রক্ষণাবেক্ষণ ও যাত্রী নিরাপত্তা নিয়ে। তবে উড়ান নিরাপত্তা সংস্থাগুলির মতে, “এই ধরনের ইন্টেরিয়র প্যানেল খুলে যাওয়া বিরল হলেও, তা সরাসরি ফ্লাইট সেফটির সঙ্গে যুক্ত নয়। তবু বিষয়টিকে হালকা ভাবে নেওয়া যায় না। ” আরও পড়ুন:কাকার সঙ্গে প্রেম! সুপারি কিলার দিয়ে স্বামীকে ‘খুন’ নববধূর

air india

Related articles

মমতার প্রাণনাশের আশঙ্কা সঠিক: কমিশনের পুলিশ বদলে সরব সপা সাংসদ রামগোপাল

নির্বাচনী আচরণ বিধি লাগু করে রাজ্যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারির পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। প্রায় প্রতিদিন রাজ্যে...

পুরুলিয়ায় অভিষেক: বার্তা দেবেন বাঘমুণ্ডি থেকে

পাহাড় থেকে সমুদ্র, শহর থেকে জঙ্গলমহল - দলীয় কর্মীদের জন্য বার্তা ও সাধারণ মানুষকে আগামীর পথ নির্দেশে তৎপর...

তিন জনসভা মমতার: বার্তা দেবেন দুই মেদিনীপুরকে

জঙ্গলমহলের পর এবার মেদিনীপুর। যেভাবে রাজ্য সরকারের উন্নয়নের রেশ ধরে জঙ্গলমহলে আলো জ্বলেছে তেমনই উন্নয়নের ছোঁয়া পূর্ব এবং...

হৃদয় জুড়ে ইস্টবেঙ্গল-কৃশানু, রাহুলের টান ছিল ক্রিকেটেও

সহজভাবেই জীবনের গল্প বলতেন রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু ৪২ বছরেই জীবনের সলিল সমাধি। সাহিত্য, সিনেমা, রাজনীতি, সমাজদর্শনে অদ্ভুত...