Tuesday, March 17, 2026

তামান্নার মৃত্যুতে এবার হাই কোর্টে পরিবার, ঘোলাজলে রাজনীতি সিপিএম-এর!

Date:

Share post:

কালীগঞ্জ (kaliganj) বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিনই প্রাণ হারায় ৯ বছরের তামান্না খাতুন (Tamanna Khatun)। পরিবারের অভিযোগ, তৃণমূলের (TMC) বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতেই মৃত্যু হয় তার। ঘটনার পরেই তৎপরতার সঙ্গে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। দোষীদের কড়া পদক্ষেপের বার্তা দেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে এক বালিকার মৃত্যু নিয়ে রাজনীতি করতে নেমে পড়েছে সিপিএম। বৃহস্পতিবার, সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দেখা করাতে তামান্নার পরিবারকে নিয়ে আসা হয়। তবে, পুলিশে আস্থা আছে বলে জানান তমন্নার মা।

কালীগঞ্জে kaliganj ভোটে ৯ বছরের তামান্নার মৃত্যুর পরে ১০ দিন কেটে গিয়েছে। ২৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। গ্রেফতার হয়েছেন ৯ জন। এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল বালিকার পরিবার। তামান্নার মা সাবিনা ইয়াসমিন বলেন, ”হাই কোর্টে এসেছি। আমার ছোট্ট মেয়ে তমন্নাকে মেরে ফেলেছে। মেয়ের জন্য বিচার চাই আমরা।”

এর আগে চাকরিপ্রার্থীদের হয়ে মামলা লড়তে গিয়ে তাঁদের নিয়োগ আটকে, চাকরি বাতিল করিয়ে দিয়েছেন বলে অভিযোগ বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে। এবার আবার তামান্নার পরিবারকে নিয়ে রাজনীতি করতে চাইছে সিপিএম- অভিযওগ বিরোধীদের।

spot_img

Related articles

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...