Saturday, April 4, 2026

গিলের প্রশংসায় বীরেন্দ্র সেওয়াগ

Date:

Share post:

ভারতের হয়ে টেস্টে প্রথম তিনশো রানের ইনিংস খেলার রেকর্ড করেছিলেন বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag)। এদিন শুভমন গিলের (Shubman Gill) ব্যাটে তৈরি হয়েছে নতুন ইতিহাস। সেই গিলকেই এবার প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতীয় দলের এই প্রাক্তন বিধ্বংসী তারকা সেওয়াগ। সোশ্যাল মিডিয়াতে শুভমন গিলকে (Shubman Gill) প্রশংসায় ভরিয়ে দিলেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। গিলের ব্যাট থেকে এখন শুধুই ত্রিশতরানের অপেক্ষায় গোটা দেশ।

ইংল্যান্ডের বিরুদ্ধে যখন শুভমন গিল (Shubman Gill) ব্যাট হাতে নেমেছিলেন, সেই সময় কার্যত কঠিন পরিস্থিতিতে ছিল ভারত। সেই জায়গা থেকেই কার্যত একা হাতে দলের রান টেনে নিয়ে গিয়েছেন তিনি। প্রথম ভারত অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের মাটিতে দ্বিশতরানের ইনিংস খেলেছেন। এখন এগোচ্ছেন ক্রিশতরানের দিকে। ভারত তো বটেই, কোনও এশিয়ান অধিনায়কেরই নেই এমন রেকর্ড। সেই গিলকেই এবার প্রশংসায় ভরালেন বীরেন্দ্র সেওয়াগ।

তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “শুভমন গিলের অসাধারণ একটা দ্বিশতরানের ইনিংস। এই ইনিংসটাই তাঁর স্কীল, ধৈর্যর পরিচয় দিচ্ছে”।

শুভমন গিলকে অধিনায়ক করার সময়ই নানান কথাবার্তা শোনা গিয়েছিল। তিনি চাপ নিতে পারবেন কিনা তা নিয়েও অনেকে মুখ খুলতে শুরু করেছিল। সেটাই এবার করে দেখালেন শুভমন গিল। অধিনায়ক হিসাবে যেমন চাপের মুহূর্তে দলকে বাঁচালেন। তেমনই অধিনায়ক হিসাবে গড়লেন বিরাট রেকর্ড। গিলকে নিয়েই এখন আপ্লুত সকলে।

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...