Tuesday, March 31, 2026

তিনদিন টানা বৃষ্টি! ভিজবে কোন কোন জেলা জেনে নিন

Date:

Share post:

পূর্বাভাস ছিলই। সেই মতো শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ আর বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ। কিছু জেলায় বেশি, তো কিছু জেলায় অতি ভারী বৃষ্টি (severe rain) শুক্রবার সকাল থেকেই। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরের জেলাতেও বৃষ্টির জেরে নাজেহাল পরিস্থিতি শুক্রবার। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) রবিবার পর্যন্ত এভাবেই দুর্যোগ জারি থাকবে দক্ষিণের জেলাগুলিতে।

শুক্রবার সকাল থেকে দক্ষিণ বঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া মুর্শিদাবাদে অতি ভারী বৃষ্টির (severe rain) পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগণা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও দুই বর্ধমানে রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। রয়েছে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস।

উত্তরের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের অন্যান্য জেলাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস (forecast) রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণের সব জেলাতেই শুক্রবার মেঘলা আকাশের পূর্বাভাস রয়েছে। ফলে কলকাতার আকাশও সারাদিন থাকবে মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে শুক্রবার। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হবে কিছু জায়গায়। সেই সঙ্গে থাকবে আর্দ্রতা (humidity) জনিত অস্বস্তিও।

আরও পড়ুন: দায়িত্ব নেননি সন্তানের, তবু সন্তানকেই মায়ের ভার দিল আদালত 

আবহাওয়া দফতর পূর্বাভাসে জানাচ্ছে, এই দুর্যোগ পরিস্থিতি জারি থাকবে শনিবার এবং রবিবারও। তার মধ্যে শনিবার দক্ষিণের দুই চব্বিশ পরগণা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related articles

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...