Saturday, February 21, 2026

ঝাড়খণ্ডে বে-আইনি কয়লাখনিতে ধস: মৃত ৪, আটকে বহু

Date:

Share post:

ঝাড়খণ্ডের ‘অবৈধ’ কয়লাখনি (coal mine) ধসে মৃত্যু হয়েছে ৪ শ্রমিকের। খনিরে ভিতরে এখনও বেশ কয়েকজন শ্রমিকের আটকে থাকার আশঙ্কা করছে পুলিশ। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) রামগড় জেলার এক অবৈধ কয়লাখনিতে ((coal mine))। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গ্রামবাসীরা তিনটি মৃতদেহ সরিয়ে নেয়। সকাল থেকেই প্রশাসনিক দল ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে।

এসপি অজয় ​​কুমার বলেন, “ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডের একটি পরিত্যক্ত খনিতে। এই ধরনের অবৈধ (illegal) কার্যকলাপ বন্ধ করার জন্য কোম্পানির নিজস্ব নিরাপত্তা কর্মী রয়েছে। তথ্য পাওয়ার পর আমরা সিসিএলকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।” কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার প্রতিবাদে গ্রামবাসীদের একটি অংশ এলাকার সিসিএল কর্ম প্রকল্প অফিসের কাছে বিক্ষোভ করছে। সকাল থেকেই প্রশাসনিক দল ত্রাণ ও উদ্ধার অভিযান চালাচ্ছে। কুজু পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশুতোষ কুমার জানিয়েছেন, খনির মধ্যে আরও বেশ কিছু লোক আটকা পড়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে। কয়েকজন গ্রামবাসীও এই কয়লাখনিতে কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আরও পড়ুন : সক্রিয় বর্ষা, সঙ্গে ঘূর্ণাবর্তের জোড়া ফলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

spot_img

Related articles

কৃষি ঋণে রেকর্ড গড়ার পথে বাংলা: লক্ষ্য এবার এক লক্ষ কোটি

রাজ্যের মুকুটে নয়া পালক। চলতি ২০২৫–২৬ অর্থবর্ষের শেষে পশ্চিমবঙ্গের কৃষিখাতে ব্যাঙ্ক ঋণের পরিমাণ প্রথমবার এক লক্ষ কোটি টাকার...

জীবনের বাইশ গজে নতুন ইনিংস ধাওয়ানের, বিয়ের ছবি ফাঁস সতীর্থের

বৈবাহিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)। বান্ধবী সোফি শাইনের( Sophie Shine) সঙ্গে চার হাত এক...

ডনের দেশে অজিদের বিরুদ্ধে সিরিজ জয়, নজির হরমনপ্রীতের

অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে দাঁড়িয়ে তাদেরকেই হারানো—মেয়েদের ক্রিকেটে যা বরাবরই কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জই এবার সফলভাবে জয় করল ভারতীয়...

ISL: মিগুয়েল-ইউসেফ যুগলবন্দিতে দিল্লির বিরুদ্ধে দাপুটে জয় ইস্টবেঙ্গলের

আইএসএলের(ISL) শুরুতেই মশালের আগুনে গনগনে আঁচ। বিগত পাঁচ মরশুম ধরে লিগের সূচনাটা একেবারেই ভালো করতে পারেনি লাল হলুদ...