Thursday, June 25, 2026

ডুরান্ড খেলার জন্য মোহনবাগানের চার শর্ত

Date:

Share post:

মোহনবাগানের (MBSG) চার শর্ত। সেটা মানলে তবেই নাকি ডুরান্ড কাপে (Durand Cup) নামবে মোহনবাগান সুপারজায়ান্ট। ইতিমধ্যেই চিঠি দিয়ে সেই কথা ডুরান্ড কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে সবুজ-মেরুন (MBSG) ম্যানেজমেন্টের তরফে। যদিও এখনও পর্যন্ত ডুরান্ডের তরফে মোহনবাগানের কাছে কোনও রকম উত্তর আসেনি। আর তাই ডুরান্ডে মোহনবাগানের খেলা ঘিরে যে ঘোর অনিশ্চয়তা রয়েই গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

কয়েকদিন আগেই ডুরান্ডের (Durand Cup) তরফে মোহনবাগানের (MBSG) কাছে একটা চিঠি দেওয়া হয়েছিল। খেলার কথা জানার জন্যই নাকি সেই চিঠি ছিল। তার উত্তরেই মোহনবাগান সুপারজায়ান্টের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে। সেখানেই চারটি শর্ত। যার মধ্যে প্রধান শর্ত হল প্রস্তুতির জন্য মাঠ এবং টিকিট। এই মুহূর্তে মোহনবাগানকে(MBSG) প্রস্তুতি সারতে হচ্ছে সেন্টার অব এক্সিলেন্সের টার্ফে। ইতিমধ্যেই মাঠ নিয়ে নিয়েছে ডুরান্ড কমিটি। প্রস্তুতি নিয়ে বেশ সমস্যায় পড়েছে সবুজ-মেরুন ক্লাব।

সেইসঙ্গে গত দুই মরসুমে টিকিট নিয়ে বারবার কালোবাজারির অভিযোগ উঠেছিল। পর্যাপ্ত পরিমাণ টিকিট পায়নি মোহনবাগান। মোহনবাগানের ম্যাচেও মোহনবাগানের সমর্থকরা টিকিট পায়নি পর্যাপ্ত। সেই নিয়ে জোর সমালোচনা হয়েছিল। এবার সেই থেকেই শুরু হয়েছিল নানান কথাবার্তা। সেই কথাই এবার নিজেদের শর্তে জানানো হয়েছে মোহনবাগান সুপারজায়ান্টের তরফে।

এর পাশাপাশি আরও দুটো শর্ত দেওয়া হয়েছে সবুজ-মেরুনের তরফে। যদিও এখনও পর্যন্ত ডুরান্ডের তরফে মোহনবাগানের কাছে কোনওরকম উত্তর দেওয়া হয়নি। এছাড়া আরও একটা ব্যপার অবশ্য রয়েছে, যার ওপর মোহনবাগানের ডুরান্ড খেলা সবচেয়ে বেশি নির্ভর করছে।

আগামী ১৮ জুলাই রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। সেখানে যদি ফেডারেশনের বিরুদ্ধে রায় যায় এবং আইএসএল বন্ধ হয়ে যায়। তবে ডুরান্ড কাপে নামা থেকে বিরতই থাকবে মোহনবাগান সুপারজায়ান্ট।

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...