Friday, April 3, 2026

আমি বাংলায় বলছি: চালতাবাগানের থিমে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা ও প্রতিবাদ

Date:

Share post:

উত্তর কলকাতার দুর্গোৎসব মানেই ভাবনার অভিনবতা। এবারে খুঁটিপুজোতেই সেই দৃষ্টান্ত স্থাপন করল চালতাবাগান সার্বজনীন। তাদের ৮১তম বর্ষের পুজোয় থিম— ‘আমি বাংলায় বলছি’।

একদিকে যখন দেশের কিছু রাজ্যে বাংলা বলার “অপরাধে” শ্রমিকদের হেনস্থা ও বিতাড়নের ঘটনা সামনে এসেছে, ঠিক সেই সময়েই বাংলাভাষার গৌরব ও বাঙালির অস্মিতা তুলে ধরার এক অনন্য বার্তা দিল এই পুজো কমিটি। রবিবার বিকেলে খুঁটিপুজোয় জমজমাট ছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী ও স্মিতা বক্সী, স্থানীয় বিধায়ক বিবেক গুপ্তা সহ সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।

পুজো কমিটির সম্পাদক মৌসম মুখোপাধ্যায় জানান, “আমাদের এবারের থিম বাংলাভাষার সুমহান ইতিহাস ও তার সাফল্যকে কেন্দ্র করে। শিল্পী প্রদীপ্ত কর্মকার সেই ভাবনাকে তাঁর সৃজনশীলতায় ফুটিয়ে তুলবেন। বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের প্রতীক, এই বার্তা পৌঁছে দিতে চাই সকলের কাছে। সবাইকে পুজো মণ্ডপে আমন্ত্রণ জানাই।” চালতাবাগানের এই থিম যেন কেবল এক শিল্পভাবনা নয়, বরং মাতৃভাষার অপমানের বিরুদ্ধে গর্জে ওঠা এক নীরব প্রতিবাদ।

আরও পড়ুন – নারী-নির্যাতন রুখতে প্রশিক্ষণ শিবির! পঞ্চায়েত প্রতিনিধিদের আইনি শিক্ষায় জোর রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...