Wednesday, March 11, 2026

১০ জানালা ৪ দরজা রঙ করতে আড়াই লাখ! মধ্যপ্রদেশে শিক্ষা-দুর্নীতি ফাঁস

Date:

Share post:

আর্থিক তছরুপকে নতুন মাত্রা দিল বিজেপির মুখ্যমন্ত্রী মোহন যাদব শাসিত মধ্যপ্রদেশ (Madhyapradesh)। শুধুমাত্র রঙ করার জন্য এত খরচ দেখানো হল যাতে গোটা বাড়িই তৈরি করে ফেলা সম্ভব। শিক্ষা দফতরের এত বড় আর্থিক কেলেঙ্কারি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভাইরাল ছবির সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি)। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে মধ্যপ্রদেশ শিক্ষা দফতর (Education department)। যদিও স্কুল রঙ করানোর মানে লক্ষ লক্ষ টাকা উঠে গেলেও আদতে দুটি স্কুলে কোনও কাজই হয়নি।

সরকারি টাকা নয়ছয়কে রীতিমত শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে মধ্যপ্রদেশের শাহদোল (Shahdol) জেলার দুই সরকারি স্কুল। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা বিলে দেখা গিয়েছে শাহদোল জেলার শাকান্ডি স্কুলের দেওয়ালে রঙ করতে খরচ হয়েছে মাত্র ৪ লিটার রঙ। সেই রঙ করতে শ্রমিক (labour) ব্যবহার করা হয়েছে ১৬৮ জন ও রাজমিস্ত্রি (mason) লেগেছে ৬৫ জন। খরচ হয়েছে ১ লক্ষ ৬৯৮৪ টাকা।

একই অবস্থা আরও এক সরকারির স্কুলের। নিপানিয়া গ্রামের সরকারি স্কুলটিতে রঙ হয়েছে ১০টি জানালা, চারটি দরজা রঙ করতে খরচ করা হয়েছে ২০ লিটার রঙ। সেখানে ২৭৫ জন শ্রমিক (labour) ও ১৫০ জন রাজমিস্ত্রী (mason) ব্যবহার করা হয়েছে। খরচ হয়েছে ২ লক্ষ ৩১ হাজার ৬৫০ টাকা। তবে বাস্তবে দেখা যাচ্ছে দুটি স্কুলেই কোনও কাজ হয়নি। কাজ না করেই বিপুল পরিমাণ টাকা উঠে গিয়েছে শিক্ষা দফতর (Education Department) থেকে।

আরও পড়ুন: সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটাই থাকবে না: ফের উসকানি শুভেন্দুর

সেই টাকা তোলাতেও অসামান্য প্রতিভার নজির রয়েছে। যে ঠিকাদার সংস্থা কাজ করেছে তারা যে বিল দিয়েছে তা দেওয়া হয়েছে মে মাসে। অথচ দুটি স্কুলের প্রধান শিক্ষকই এপ্রিল মাসে সেই বিল দুটিতে ছাড়পত্র দিয়েছেন। অর্থাৎ কাজ হওয়ার এক মাস আগেই টাকা পেয়ে গিয়েছেন ঠিকাদার। আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিলে দেখা যাচ্ছে সেখানে স্বাক্ষর রয়েছে জেলা শিক্ষা অধিকর্তারও (DEO)। অর্থাৎ শুধুমাত্র দুটি স্কুল নয়, আর্থিক দুর্নীতি জেলা স্তর বা তার উপর পর্যন্তও যে বিস্তৃত হতে পারে তা প্রকাশিত এই দুর্নীতিতে। আবার সেই শিক্ষা দফতরই জানিয়েছে বিষয়টি নিয়ে তারাই তদন্ত করবে।

spot_img

Related articles

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...