Monday, April 6, 2026

ইনিংস ঘোষণার ব্যাখ্যা দিলেন মর্নি মর্কেল

Date:

Share post:

ভারতের জিততে হলে প্রয়োজন সাত উইকেট। কিন্তু ইংল্যান্ডের ঘরের মাঠে। সেইসঙ্গে তাদের বাজবল (Bazball Cricket) ক্রিকেট। এমন পরিস্থিতিতে ভারতীয় অধিনায়কের খানিকটা দেরীতে ইনিংস ঘোষণা নিয়ে অনেকেই নানান কথাবার্তা বলতে শুরু করেছে। এই পরিস্থিতিতেই মুখ খুললেন মর্নি মর্কেল (Mornie Morkel)। কেন ভারতীয় দল দেরিতে ইনিংস ঘোষণা করেছে তা নিয়েও ব্যাখ্যা দিলেন ভারতীয় দলের বোলিং কোচ। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।

প্রায় ৬০০ রানের লিড নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ডিক্লেয়ার দিয়েছিল ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। সেই নিয়ে চলছে এখনও নানান কথাবার্তা। চতুর্থ দিনই ভারতীয় বোলাররা আবার তিন উইকেট তুলেও নিয়েছেন। এমন পরিস্থিতিতেই দলের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন মর্কেল (Mornie Morkel)। তাঁর মতে কোনও দল যদি টেস্টের শেষ দিনে ৫০০ রান করতে পারে তাহলে তো কিছুই বলার নেই। তবে মর্কেল কিন্তু তাঁর বোলিং লাইনআপ নিয়ে অত্যন্ত আশাবাদী।

এই প্রসঙ্গে মর্নি মর্কেল (Mornie Morkel) জানিয়েছেন, “আমরা একেবারেই চিন্তিত নই। কোনও দল যদি টেস্টের শেষ দিন ৫০০-এরও বেশি রান তুলতে পারে তাহলে সেই দলই তো জয়ের জন্য যোগ্য। আমি মনে করি ফলাফল এখন সময়ের অপেক্ষা”।

দ্বিতীয় ইনিংসেও দুরন্ত ফর্মে ছিলেন শুভমন গিল। দুই ইনিংস মিলিয়ে একাই চারশো রান করেছিলেন তিনি। এবার পরীক্ষা বোলারদের। শেষদিনটা তারা কেমন পারফরম্যান্স করে সেটাই দেখার।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...