Tuesday, March 31, 2026

মহেশতলায় নার্সের রহস্য মৃত্যু, খুনের অভিযোগ

Date:

Share post:

স্বামীর খোঁজে বাড়ি থেকে বেরিয়েছিলেন মহেশতলার (Maheshtala) শিল্পী বিবি (৩৪)। কিন্তু উদ্ধার হল গলিতে পড়ে থাকা তাঁর-ই মৃতদেহ! ঘটনা ঘটেছে মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগতলায়। তবে এখনও মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট নয়। ঘটনাটিকে কেন্দ্র করে মহেশতলা (Maheshtala) থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, মৃতা পেশায় একজন নার্স ছিলেন। শনিবার রাত ২টো নাগাদ তাঁর স্বামী শেখ নাসির আলিকে খুঁজতে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাত আড়াইটে নাগাদ নাসিরের কাছে ফোন আসে, শিল্পী বাড়ির কাছে গলির ভিতরে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। শিল্পী বিবিকে উদ্ধার করে তৎক্ষণাৎ বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তবে খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃতার স্বামীর অভিযোগ তাঁর স্ত্রী খুন করা হয়েছে। তিনি বলেন, গলায় ওড়না শক্ত করে পেঁচানো ছিল। জিভ মুখের বাইরে বেরিয়ে এসেছিল। যার বাড়ির সামনে দেহটি অচৈতন্য অবস্থায় পড়েছিল তাঁকে থানায় দেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, দেহের বাইরে কোনও আঘাতের চিহ্ন নেই। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। আরও পড়ুন : ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার হাতের শিরা কাটা দেহ! পলাতক স্বামী, নিখোঁজ ছেলে

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...