Wednesday, March 11, 2026

ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার হাতের শিরা কাটা দেহ! পলাতক স্বামী, নিখোঁজ ছেলে

Date:

Share post:

যোগাযোগ না হওয়ায় মেয়ের খোঁজ করতে গিয়ে মেয়ের মৃতদেহ আবিষ্কার করলেন পানিহাটির পরিবার। সেই সঙ্গে ঘর থেকে বেপাত্তা মেয়ের স্বামী ও নয় বছরের ছেলে। ঘটনায় রবিবার সকালে চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগণার পানিহাটির (Panihati) আজাদ হিন্দ নগরে। মৃতার পরিবারের অভিযোগ তাকে খুন করে ফেলে রেখে পালিয়ে গিয়েছে স্বামী (husband) সুকান্ত নাথ। সেই সঙ্গে ছোট ছেলেটির নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে পরিবার।

বয়সে কুড়ি বছরের বড় সুকান্তর সঙ্গে বিয়ে হয়েছিল পানিহাটির প্রিয়াঙ্কার। তবে বিয়ের পর থেকেই অশান্তি লেগে থাকত। এরই মধ্যে তাদের একটি ছেলে হয় যার বর্তমানে বয়স নয়। তবে সম্প্রতি অশান্তি বাড়ায় বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে গিয়েছিল প্রিয়াঙ্কা। পরে তার শ্বশুর তাকে বুঝিয়ে ফের বাড়িতে নিয়ে আসে।

স্বামীর ফ্ল্য়াটে ফিরে আসার পরে অশান্তি আরও বাড়ে, যা সে তার বাপের বাড়িতেও জানিয়েছিল। এরপরই শনিবার সন্ধ্যা থেকে মেয়েকে ফোনে না পেয়ে পরিবারের লোকেরা রবিবার সকালে আজাদ হিন্দ নগরের ফ্ল্যাটে চলে আসে। সেখানে ঘরের দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় প্রিয়াঙ্কার দেহ উদ্ধার করে পরিবার। মেঝেতে পড়ে ছিল প্রিয়াঙ্কার দেহ। তার দুই হাতের শিরা কাটা। গলায় ফাঁসের দাগ থাকারও অভিযোগ পরিবারের।

আরও পড়ুন: ট্রাম্পের হুমকি অগ্রাহ্য, রাজনৈতিক দল খুললেন মাস্ক

ঘোলা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সেই সঙ্গে খোঁজ চলছে স্বামী সুকান্ত নাথের। প্রিয়াঙ্কার পরিবারের দাবি, দ্রুত শিশুটিকে উদ্ধার না করা হলে তারও ক্ষতি হয়ে যেতে পারে। সেই সঙ্গে শিশুটিকে নিজেদের কাছে রাখার দাবি জানিয়েছে প্রিয়াঙ্কার পরিবার।

spot_img

Related articles

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...