Tuesday, April 7, 2026

সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটাই থাকবে না: ফের উসকানি শুভেন্দুর

Date:

Share post:

উন্নয়নের রাজনীতিতে তিনি নেই। এতদিন শুধুমাত্র বিরোধিতার রাজনীতি করে অক্সিজেন জোগাড়ের চেষ্টা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। তবে এখন তিনি সম্পূর্ণ ধর্মের মেরুকরণেই টিকে থাকার রসদ খোঁজার চেষ্টা চালাচ্ছেন। সেই লক্ষ্যে এবার সংবিধান (Constitution of India) থেকে ধর্ম নিরপেক্ষ (secular) শব্দটি তুলে দিতে উসকানির রাজনীতি শুরু শুভেন্দু অধিকারীর।

বারবার হিন্দু খতরে মে হ্যায় – এমন আওয়াজ তুলে ফের একবার ভোটের আগে ময়দান গরম করার চেষ্টায় রাজনীতিতে ব্যর্থ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে তুলে ধরতে এবার ফের বাংলার হিন্দু ধর্মাবলম্বী মানুষকে ফের একবার উসকানির পথে বিরোধী দলনেতা। পরিসংখ্যানের অঙ্কের খেলা তুলে ধরে দাবি করেন, এই পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্য়া ৬৭ শতাংশে নেমে গিয়েছে।

আরও পড়ুন: রাম-বাম এক: জ্য়োতি বসুকে রাজনৈতিক শ্রদ্ধায় বুঝিয়ে দিলেন শমীক

আর সেখানেই ফের একবার সংবিধান বদলের দাবি তুলে শুভেন্দু বলেন, আর কিছুদিন। তারপরে আর ভারতবর্ষের সংবিধানে (Constitution of India) ধর্মনিরপেক্ষতা (secularism) এই সব শব্দ থাকবে না। শরিয়ৎ কানুনের আওতায় আমাদের আসতে হবে।

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...