Thursday, March 12, 2026

তামিলনাড়ুর আতসবাজি কারখানায় বিস্ফোরণ: মৃত ১, আহত অন্তত ৪

Date:

Share post:

রবিবার তামিলনাড়ুর (Tamil Nadu) বিরুধুনগরে একটি আতশবাজি  (firecracker) কারখানায় বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। ডিন্ডিগুল জেলার কিজাথাইলপাটি গ্রামে গণেশন নামের ব্যক্তির মালিকানাধীন একটি আতশবাজি (firecracker) কারখানায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কারখানার একাংশ সম্পূর্ণ ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির। গুরুতর আহত অবস্থায় আরও চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তে অনুমান, অগ্নি নিরোধক ব্যবস্থা না থাকায় এবং অতিরিক্ত রাসায়নিক দ্রব্য সংরক্ষণের ফলে এই বিস্ফোরণ ঘটেছে। পুলিশ সূত্রে খবর, কারখানাটি বেআইনিভাবে পরিচালিত হচ্ছিল এবং যথাযথ অনুমোদনপত্র ছিল না। আগুন লাগার খবর পেয়েই দমকল ও উদ্ধারকারী দল আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে পৌঁছায়। কারখানায় আসার পর প্রায় এক ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা এবং আশেপাশের কারখানার শ্রমিকরা উদ্ধারকারী দলকে আগুন নেভাতে সহায়তা করে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে। বেআইনি কারখানা চালানোর অভিযোগে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসকরা। আরও পড়ুন : কাটোয়া বোমা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত সহ ধৃত ৫

spot_img

Related articles

আজ রাজ্যের সব জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বিকেলের পর কালবৈশাখীর সম্ভাবনা

বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা আকাশ (cloud Thursday)। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার খুব বড় পরিবর্তন না হলেও রোদের দাপট...

বাংলাকে যাঁরা ভালবাসেন…: রাজ্যপালকে ‘ভালো থাকার পাসওয়ার্ড’ জানালেন মুখ্যমন্ত্রী

“বাংলাকে যাঁরা ভালবাসেন, বাংলাও তাঁদের ভালবাসে”-শপথগ্রহণ অনুষ্ঠানেই বাংলার নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) সঙ্গে প্রথম...

বৃহস্পতিবার থেকে কাশীপুর–সাঁতরাগাছি নতুন বাসরুট চালু, স্বস্তিতে যাত্রীরা

উত্তর কলকাতার কাশীপুর–ঘোষবাগান এলাকা থেকে হাওড়ার সাঁতরাগাছি পর্যন্ত নতুন বাসরুট চালু হল বৃহস্পতিবার। দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের যাতায়াতের...

লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ রবির! কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে

পশ্চিমবঙ্গের লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayan Ravi)। কলকাতা হাই কোর্টের...