Tuesday, June 16, 2026

ধোনির জন্মদিনে বিশ্বের সম্মান ফিফার, ‘ক্যাপ্টেন কুল’কে অভিনব শুভেচ্ছা রোনাল্ডো-বেকহ্যামদের!

Date:

Share post:

মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) ৪৪তম জন্মদিনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তার বন্যা। আবেগে ভাসলেন ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন কুল। বন্ধুদের সঙ্গে কেক কেটে জন্মদিন সেলিব্রেশন মাহির। ৭ জুলাই দিনটিকে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিল FIFA। ধোনির (MS Dhoni) এবারের জন্মদিনে শুভেচ্ছা জানালেন কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ডেভিড বেকহ্যামরা। তবে বিষয়টা একটু চমকপ্রদ। আসলে এই আইডিয়া বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থার। এম এসের প্রতি অনন্ত ভালবাসা গোটা পৃথিবীর মানুষের। এবার তাঁর জন্মদিনটিকে ‘থালা ডে’ বলে অভিহিত করেছে ফিফা। আর বিশ্বের ৭ নম্বর জার্সিধারী তিন কিংবদন্তি ফুটবলারের ছবি পোস্ট করে অভিনব কায়দায় মাহিকে শুভেচ্ছা জানানো হয়েছে।

ভারতীয় ক্রিকেটের হেলিকপ্টার শটের হেডমাস্টার মহেন্দ্র সিং ধোনি বিপক্ষ দেশের ক্রিকেটারদের কাছেও সমানভাবে জনপ্রিয়। বিশ্বের ক্রীড়া প্রেমীদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা সত্যিই আলাদা।গতবছর ইউরো কাপ শুরুর আগেও ধোনিকে অভিনব সম্মান দিয়েছিল ফিফা। এবারে মাহির বার্থডে-তে স্পেশাল চমক দিল সংস্থা। ফিফার ইন্সটা পেজে দেখা যাচ্ছে, সাত নম্বর জার্সি পরা তিন বিখ্যাত ফুটবলারকে-রোনাল্ডো, বেকহ্যাম এবং সন হিউং মিনকে। তাঁদের জার্সির নম্বরের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়েছে ‘বার্থডে বয়’ বিশ্বকাপ জয়ী ধোনিকে। চিরাচরিত ‘হ্যাপি বার্থডে’ না বলে ফিফার বার্তা, ‘হ্যাপি থালা ডে’। ধোনি অবশ্য এইসব উন্মাদনা থেকে নিজেকে একটু দূরেই রেখেছেন। ঘনিষ্ঠজন এবং বন্ধুদের নিয়ে কেক কেটেছেন নিজের মতো করে।তবে টিম ইন্ডিয়ার প্লেয়ার থেকে শুরু করে CSK, KKR, মুম্বইয়ের মতো আইপিএল টিম, প্রাক্তন সতীর্থরা সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার শুভেচ্ছা ভরিয়ে দিয়েছেন তাঁকে।

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...