Tuesday, June 16, 2026

ফের রেষারেষিতে দুর্ঘটনা! কৃষ্ণনগরে বাস উল্টে আহত বহু

Date:

Share post:

সোমবার সকালে ভয়াবহ ঘটনা নদিয়ার কৃষ্ণনগরে। কৃষ্ণনগরের (Krishnanagar) কোতোয়ালি থানার অন্তর্গত জাহাঙ্গীরপুর এলাকায় কৃষ্ণনগর-নবদ্বীপ রাজ্য সড়কে যাত্রী তোলা নিয়ে দুটি বাসের রেষারেষির জেরে বাস উল্টে আহত প্রায় ৩০ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুটি বাস নবদ্বীপের দিক থেকে কৃষ্ণনগর (Krishnanagar) যাওয়ার পথে নিজেদের মধ্যে রেষারেষির করছিল। জাহাঙ্গীরপুর এলাকায় একটি বাস (Bus) হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এর ফলে বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়।

স্বাভাবিকভাবেই ভোরবেলা এই দুর্ঘটনার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। তবে ঘটনার পর সক্রিয় ভূমিকা পালন করল পুলিশ (Police)। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। সকালে বাসে যাত্রীসংখ্যা বেশি থাকে যদিও প্রাণহানির ঘটনা ঘটেনি এদিন। বাসের সামনের দিকের একটি চাকার অংশ খুলে গিয়েছে। একটি বাম্পারের উপর দিয়ে যাওয়ার সময় চাকার ওই অংশটি খুলে যায় বলে জানা গিয়েছে। সামনের চাকাটি বাম্পারের উপর ওঠার পরে বাসটিকে নিয়ন্ত্রণ করা যায় নি। একটু এগিয়ে রাস্তার উপরে উল্টে যায় বাসটি। যাত্রীরা সকলে বাসের মধ্যে আটকে পড়েন।

ঘটনার পরেই পথচারী এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। এলাকাবাসীরাই বাসের মধ্যে থেকে যাত্রীদের উদ্ধার করতে শুরু করেন। বাসের জানলা দিয়ে বার করে আনা হয় বেশ কয়েকজন যাত্রীদের।
আরও খবরএকুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিতি নিয়ে “জল-পোনা” বাড়ালেন দিলীপ!

Related articles

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...

NEET-র প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের, সাময়িক বন্ধ টেলিগ্রাম

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা...

বৃষ্টির পূর্বাভাসের মাঝেও কমছে না গরম, অতিভারী বর্ষণ পাহাড়ে!

বঙ্গে বর্ষার মরসুম (Monsoon Season) শুরু হলেও আবহাওয়ার মেজাজ দেখে সেটা বোঝার উপায় নেই। মঙ্গলবার জেলায় জেলায় বৃষ্টির...