Wednesday, May 6, 2026

শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিলের মেডিক্যাল কাউন্সিলের নির্দেশ খারিজ হাই কোর্টে

Date:

Share post:

ভুয়ো বিদেশী ডিগ্রি ব্যবহারে ‘দোষী সাব্যস্ত’ শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করেছিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল (West Bengal Medical Council)। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা করেছিলেন ডাঃ শান্তনু সেন (Shantanu Sen)। মেডিক্যাল কাউন্সিলের ৪ জুলাইয়ের ওই নির্দেশ খারিজ করল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ। মেডিক্যাল কাউন্সিলকে উপযুক্ত নথি জমা দিতে হবে বলে নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। যাতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান শান্তনু সেন। মেডিক্যাল কাউন্সিল চাইলে নতুন করে প্রক্রিয়া শুরু করে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আদালতের পর্যবেক্ষণ, ২০১৯ সালে ডিগ্রি পাওয়ার পর থেকে তিনি তাঁর রেজিস্ট্রেশন ব্যবহার করছেন। ২০২৫ সালে এসে কাউন্সিলের কেন মনে হল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে!

এদিন শান্তনু সেনের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য শুনানিতে বলেন, শান্তনু একজন সম্মানীয় চিকিৎসক। দীর্ঘদিন ধরে রেডিওলজি বিভাগের কর্মরত ছিলেন। IMA-র নির্বাচনেও সফলভাবে জয়ী হয়ে বহুদিন সেই দায়িত্ব পালন করছেন। তাঁর সার্টিফিকেটে কোনও অসংলগ্নতা নেই। মেডিক্যাল কাউন্সিল তাঁকে না জানিয়ে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেয় দু’বছরের জন্য তাঁর রেজিস্ট্রেশন সাসপেন্ড করা হল। এটা তাঁর গণতান্ত্রিক অধিকার হনন করে। বর্তমানে তিনি প্রাইভেট প্র্যাক্টিস করেন। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মেডিক্যাল কাউন্সিল এই সিদ্ধান্ত নেয়। তবে, আমার বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে আমাকে ডেকে কোনও শুনানি করা হয়নি বা আমার বক্তব্য জানতে চাওয়া হয়নি।

এর পরিপ্রেক্ষিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, আবেদনকারী শান্তনু সেনের যে সার্টিফিকেট রয়েছে। সেখানে সমস্যা রয়েছে। ফেলোশিপে ডিপ্লোমা আছে। অথচ, ২০২৪ সালের তাঁর প্রেসক্রিপশন দেখলে বোঝা যাবে তাঁর নামের নীচে যে ডিগ্রি লেখা রয়েছে সেখানে অসংগতি লক্ষ্য করা গিয়েছে। সাধারণ রোগীদের কাছে তাঁর ডিগ্রি সম্পর্কে ধোঁয়াশা থাকছে। এই বিষয় নিয়ে মেডিক্যাল কাউন্সিলের কাছে অভিযোগ জানানো হয়। তারপরই ব্যবস্থা নেয় কাউন্সিল।

এর আগে, এই প্রসঙ্গে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় জানিয়েছিলেন, শান্তনু সেনের বিরুদ্ধে ভুয়ো বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলকে না জানিয়েই ওই ডিগ্রি ব্যবহার করছিলেন শান্তনু (Shantanu Sen)। এর পরেই বৃহস্পতিবার শান্তনু সেনের রেজিস্ট্রেশন ২ বছরের জন্য সাসপেন্ডের সিদ্ধান্ত হয়। আপাতত ২ বছরের জন্য চিকিৎসক হিসেবে প্র্যাকটিস করতে পারবেন না তিনি। যদিও, সোমবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সেই নির্দেশ খারিজ হয়ে গিয়েছে এবং উচ্চ আদালতের নির্দেশ মেডিক্যাল কাউন্সিলকে উপযুক্ত নথি জমা দিতে হবে আদালতে। যাতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান শান্তনু।
আরও খবরবাতিল হবে অযোগ্য চিহ্নিতদের আবেদন: নির্দেশ কলকাতা হাই কোর্টের

Related articles

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...