Monday, April 6, 2026

হিন্দু ধর্মকে অপমান ‘ধর্মের জ্ঞানদাতা’ মোদির, ভিডিও ফাঁস করে অভিযোগ ব্রাত্যর

Date:

Share post:

ধর্মকে রাস্তায় নামিয়ে নোংরা রাজনীতি করা BJP-র মজ্জায়-মজ্জায়। ধর্ম নিয়ে ভেদাভেদ করা বিজেপির কাছে নতুন কোনও বিষয় নয়। ভোট এগিয়ে এলেই এদের ধর্মীয় মেরুকরণের সত্তা আরও বেশি করে জেগে ওঠে। এবার এই নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) একহাত নিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এক্স হ্যান্ডেলে এক ভিডিও দিয়ে মোদি কীভাবে ধর্মকে অপমান করছে সেই বিষয়টি তুলে ধরেন তিনি।

শিক্ষামন্ত্রীর পোস্ট-করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কেউ শিব, কেউ হনুমান আবার কেউ রাধাকৃষ্ণ সেজে মোদিকে প্রণাম করছে, তাঁর সামনে মাথা নত করছে। আসলে বিজেপি সরকার যে হিন্দু ধর্মকেও সম্মান করে না এই ভিডিওই তার প্রমাণ।

ব্রাত্য বসু (Bratya Basu) লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সনাতন ধর্মকে নিয়ে বক্তৃতা দিতে কখনও পিছ-পা হন না। নানা মঞ্চে তিনি ধর্ম ও আধ্যাত্মিকতার মাহাত্ম্য বোঝান, দেশবাসীকে সনাতনের আদর্শে অনুপ্রাণিত হতে বলেন। অথচ তিনিই যখন রাজনৈতিক প্রচারে যান, তখন দেখা যায় নানা দেবদেবীকে সাজিয়ে পাঠানো হচ্ছে তাঁর সামনে। আসলে ধর্মীয় প্রতীকের ব্যবহার করা হচ্ছে জনমত টানার জন্য।

মোদির এই ব্যবহার যে আসলে ভোট টানার নয়া ফন্দি তা আর কারও বুঝতে বাকি নেই। মানুষের আস্থাকে হাতিয়ার করে ঐতিহ্য, পরম্পরার নির্লজ্জ অপমান করছেন প্রধানমন্ত্রী।
আরও খবরবাম আমলে GB থেকে নিয়োগ রাজন্যার বাবার, SACT শিক্ষকের দার্জিলিঙে বাংলো! পর্দা ফাঁস তৃণমূলের

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...