Friday, June 26, 2026

‘কমপ্রিহেনসিভ অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ মজুবত করতে নবান্নে ভিয়েতনামের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

বাণিজ্য ছাড়াও শিক্ষা, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করতে মঙ্গলবার নবান্নে বৈঠকে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারতে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ডঃ এনগুয়েন থান হাই। বৈঠকে দুই দেশের মধ্যে ‘কমপ্রিহেনসিভ অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এর ভিত্তি আরও দৃঢ় করার দিকেই জোর দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

বৈঠকে মুখ্যমন্ত্রী ভিয়েতনামের প্রতিনিধিদের আগামী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানান। পশ্চিমবঙ্গে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে রাজ্য সরকারের ভূমিকা ও সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, ভিয়েতনামের কনসাল জেনারেল (মুম্বই) লে কুয়াং বিয়েন ও নয়াদিল্লির দূতাবাসের কাউন্সেলর ট্রান থান টুং। ওয়াকিবহাল মহলের মতে, এই বৈঠক শুধু রাজনৈতিক সৌজন্যের স্তরেই সীমাবদ্ধ নয়। বরং বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও দুই দেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ দিশা দেখাবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন – অপ্রয়োজনীয় বিবাদ: পুলিশি সক্রিয়তায় সুকান্তর মামলায় আদালতের পর্যবেক্ষণ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...