Saturday, June 27, 2026

ওবিসি জটে জড়িয়ে সুপ্রিম বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষায় বসতে পারছেন না “যোগ্য” আড়াই হাজার

Date:

Share post:

২০১৬ সালের প্যানেলের চাকরি হারা ‘যোগ্য’ (untainted) শিক্ষক তাঁরা। সংখ্যাটা প্রায় আড়াই হাজার। বর্তমানে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষক হিসেবে কর্মরত থাকলেও এর পর কি হবে তাই নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন ওই ‘যোগ্য’ শিক্ষকরা। সুপ্রিম কোর্টের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, যাঁরা যোগ্য তাঁরা নতুন করে পরীক্ষায় বসতে পারবেন কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে ওবিসি (OBC) তালিকায় জট। নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না তাঁরা।

আরও পড়ুন: শাবাশ বিজেপি! নীতি আয়োগের প্রথম পাতায় বাংলার জায়গায় বিহারের ছবি

হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, রাজ্যের নতুন ওবিসি (OBC) তালিকায় এই শিক্ষকদের ওবিসির বাইরে রাখা হয়েছে। ২০১৬ সালে চাকরি পাওয়ার সময় তাদের যোগ্যতার মান ছিল ৪৫ থেকে ৪৯ শতাংশ। এদিকে, নতুন নিয়োগ বিধি অনুযায়ী তাদের নিয়োগের জন্য স্নাতক স্তরে যোগ্যতার মান ৫০ শতাংশ করা হয়েছে। ফলে তারা পরীক্ষায় আবেদনের সুযোগ পাচ্ছেন না। তাই মামলা দায়ের হাইকোর্টে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা।

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...