Saturday, April 18, 2026

২১ জুলাই সমাবেশ সফল করার আহ্বানে কোন্নগরে তৃণমূলের বিশাল মিছিল ও সমাবেশ

Date:

Share post:

২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক সমাবেশকে সফল করতে হুগলি জেলার কোন্নগরে অনুষ্ঠিত হল বিশাল মিছিল ও জনসমাবেশ। হুগলি জেলা আইএনটিটিইউসি-র উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন হাজার হাজার কর্মী-সমর্থক।

কোন্নগর শহরে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তী, কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস, উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব, হুগলি জেলা যুব তৃণমূল সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী, মহিলা সভাপতি মৌসুমী বাসু চট্টোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল, বাঁশবেড়িয়া পুরসভার উপপুরপ্রধান শিল্পী চট্টোপাধ্যায়, ব্লক সভাপতি নিখিল চট্টোপাধ্যায়, মহিলা নেত্রী পৌলমী রায় চট্টোপাধ্যায়, কানাইপুর অঞ্চল তৃণমূল সভাপতি ভবেশ ঘোষ, কোন্নগর শহর তৃণমূল সভাপতি তন্ময় দেব-সহ জেলার একাধিক নেতৃত্ব।

মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং জনসমাবেশে নেতারা বক্তব্য রাখতে গিয়ে ২১ জুলাইয়ের ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি, বিজেপি বিরোধী অবস্থান স্পষ্ট করে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের কথা প্রচার করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “২১ জুলাই শহিদের প্রতি শ্রদ্ধা জানানো এবং গণতন্ত্র রক্ষার শপথ নেওয়ার দিন। তাই জেলাব্যাপী প্রস্তুতি শুরু হয়েছে। এই মিছিল তারই অঙ্গ।” কোন্নগর শহরে এই কর্মসূচিকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, এবং শান্তিপূর্ণভাবে মিছিল সম্পন্ন হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরও পড়ুন – প্রকল্প অনুমোদনে দফতরগুলিকে নির্দিষ্ট আর্থিক ক্ষমতা দিল রাজ্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটের বাংলায় চড়বে পারদ বাড়বে গরম, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় 

শনিবারের সকাল থেকে অস্বস্তিকর গরম(Hot & Humid condition) দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) থেকে জারি...

IPL: টানা হারের জের, নাইটদের নতুন কোচের নাম প্রকাশ্যে!

টানা ছয় ম্যাচে জয়হীন কেকেআর(KKR)। কোচ অভিষেক নায়ারের(Abhisek nayar) রণনীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে নাইটদের...

নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে সিপিএম-এ গিয়ে পার্টি অফিস দখল ডোমকলে! গুরুত্ব দিচ্ছে না শাসকদল

নির্বাচনের আগে শুধু দলবদল নয়, বদল হল পার্টি অফিসও। শুক্রবার ডোমকল পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল (TMC) ছেড়ে...

ঝাড়খণ্ডে কোবরার গুলিতে খতম ৪ মাওবাদী

খতম TSPC-র ৪ মাওবাদী (TSPC Encounter) সদস্য! শনিবার সকালে গভীর জঙ্গল থেকে উদ্ধার হয়েছে দেহ। জানা গিয়েছে, শুক্রবার...