Monday, April 6, 2026

টলিউডে এবার প্রেতমানবীর পাঁচালী! মুক্তি পেল ‘দেবী’-র ট্রেলার

Date:

Share post:

বাংলায় হরর ফ্যান্টাসি ঘরানার ছবি। সাধারণ মেয়ের অতিমানব হওয়া নাকি প্রেতমানবীর প্রতিশোধের গল্প বলতে চলেছে পরিচালক সৌপ্তিক চক্রবর্তীর আগামী ছবি ‘দেবী, এক প্রেতমানবীর পাঁচালী’, তার উত্তর মিলবে চলতি মাসেই। বৃহস্পতিবার মুক্তি পেল মণিহারা ইউনিভার্স -এর পরবর্তী এই ছবির ট্রেলার। উপস্থিত ছিলেন পরিচালক সৌপ্তিক (Souptick C) ও সিনেমার অভিনেতা ও অভিনেত্রী সোমরাজ মাইতি, রণিতা দাস (Ranita Das)। বেশ কয়েক বছর আগে পরিচালক সৌপ্তিক ওয়েব সিরিজ ‘মণিহারা’ দিয়ে যথেষ্ট সাড়া ফেলেছিলেন। এবার ‘দেবী’র ট্রেলারেও টানটান রোমাঞ্চের মাঝে অলৌকিকতার ঝলক।

কিছুটা ফ্যান্টাসি কিছুটা ভয়, ‘দেবী’র মধ্যে থাকা দুই সত্ত্বা দর্শকের মন জয় করবে বলে আশাবাদী পরিচালক। অভিনেত্রী রণিতা সিনেমার গল্প ও তার চরিত্র নিয়ে খোলসা না করলেও তিনি জানান, নতুন এই চরিত্রে অভিনয় করতে গিয়ে অনেক কিছু মাথায় রাখতে হয়েছে পাশাপাশি মজার ছলে জানান পরিচালকের অনেক বকুনিও শুনতে হয়েছে। ‘মণিহারা’ ছিল হরর কমেডি কিন্তু এখানে ভূতের পাশাপাশি রূপকথাও মিশে যাবে। ‘দেবী’ দেখতে দেখতে দর্শক ছোটবেলায় শোনা ভূতের গল্পগুলোর সঙ্গে মিল খুঁজে পাবেন। ফলে সিনেমার কলাকুশলীরা আশাবাদী এই সিনেমার ছোট থেকে বড় সকল দর্শকদের মন করবেই। এবার দেখার ২৫ জুলাই দর্শকদের কী প্রতিক্রিয়া হয় বড়পর্দায় ‘দেবী’ দর্শন করে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...