Friday, June 26, 2026

মুখ্যমন্ত্রীর চিঠির জের, বাংলা সংক্রান্ত ত্রুটিপূর্ণ রিপোর্ট সরিয়ে নতুন তথ্য আপলোড নীতি আয়োগের

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিবাদের জেরে এবার নিজেদের ত্রুটি সংশোধন করতে বাধ্য হল নীতি আয়োগ (Niti Ayog)। বাংলা সংক্রান্ত নীতি আয়োগের প্রচ্ছদ রিপোর্টের ম্যাপে বাংলাকে বিহারের জায়গায় দেখানো নিয়ে তীব্র প্রতিবাদ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য সরকারের (Govt of WB) পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফেও প্রকাশ করা হয়। রাজ্যের প্রশাসনিক প্রধানের বক্তব্য ছিল, নীতি আয়োগের মতো সংস্থার এই কাজ বাংলাকে অপমান করার সামিল।এই ভুল তাদের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে। শুধু তাই নয় মুখ্যমন্ত্রী নিজে পদক্ষেপ করে নিজে সংস্থার ভাইস চেয়ারম্যানকে চিঠি লিখে অবিলম্বে ভুল সংশোধনের দাবি জানান। অবশেষে বিতর্কিত মানচিত্র বদলে নতুন করে আপলোড করা হল বাংলা সংক্রান্ত বার্ষিক রিপোর্ট।

কেন্দ্রের সংস্থা যেভাবে বাংলাকে কেন্দ্রীয় নথিতে অপমান করেছে, তার প্রতিবাদ জানিয়ে নীতি আয়োগকে পাঠানো চিঠিতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, নীতি আয়োগ প্রকাশিত ও তাদের ওয়েবসাইটে প্রাপ্ত বাংলা সংক্রান্ত রিপোর্টে বাংলাকে বোঝাতে চাওয়া মানচিত্রে বিহারকে যেভাবে বোঝানো হয়েছে তাতে আমি অত্যন্ত উদ্বেগ এবং দ্বর্থহীন প্রতিবাদ জানাচ্ছি। এরকম একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সংস্থার সরকারি নথিতে এই ধরনের মারাত্মক ভুল কোনও প্রযুক্তিগত ভুল নয়, বাংলার সম্মান ও পরিচয়ের প্রকাশ্যে অপমান, দাবি করেন মুখ্যমন্ত্রী।মমতার সেই পত্রবোমার পর পদক্ষেপ করে ত্রুটিপূর্ণ সেই ম্যাপ সরিয়ে দেওয়া হয় বাংলার সঠিক মানচিত্র আপলোড করল আয়োগ।

 

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...