Monday, April 6, 2026

কাশ্মীরে যাওয়া নিয়ে শুভেন্দুর কুৎসার জবাবে ধুয়ে দিলেন শশী

Date:

Share post:

বিজেপির (BJP) যে রন্ধ্রে রন্ধ্রে সাম্প্রদায়িকতা তা আবারও প্রমাণ হয়ে গেল। জম্মু-কাশ্মীরে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বাংলায় এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উপত্যকায় যাওয়ার আহ্বান জানান। বলেন, নিরাপত্তার দায়িত্ব তাঁর। মমতাও সেই আমন্ত্রণ গ্রহণ করেন। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতার সকলকে কাশ্মীরে যেতে নিষেধ করা বিষয় নিয়ে ধুয়ে দিলেন তিনি। এই ইস্যুতে পাল্টা দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) ধুয়ে দিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)।

শশী পাঁজা (Shashi Panja) জানিয়েছেন, “রাজ্যে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। প্রত্যেকেই বার্তা দিয়েছেন যে তাঁরা কাশ্মীরের পাশে আছেন। আমি জানি না শুভেন্দু অধিকারীর কী অ্যালার্জি হয়েছে।” তাঁর সাফ কথা, বিজেপির কোনও নেতা বা সরকার রাজ্যবাসীকে কোনও জায়গায় যাওয়ার বিষয়ে নির্দেশ দিতে পারে না। কোনও ফরমান জারি করতে পারেন না।”

শুভেন্দু  বলেছিলেন, যেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেখানে কোনও বাঙালির যাওয়া উচিত নয়। কাশ্মীরের বদলে জম্মু যান। হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ডে যান। তাঁর এই মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, তিনি একটি সম্প্রদায়কে নিশানা করতে পারেন কীভাবে। কীভাবে তিনি কাউকে কোনও জায়গায় যেতে নিষেধ করতে পারেন। খোঁচা দিয়ে শশী পাঁজা বলছেন, তাঁর কাছে অবশ্য রাজ্য সরকারের থেকে বাংলাদেশের ইউনুস সরকার ভালো।
আরও খবররাজ্যের ৬ পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে পাঠালো দিল্লি পুলিশ! স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট তলব হাইকোর্টের 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...