Friday, June 26, 2026

কৃষি ও মৎস্যে বিপ্লব আনতে এআই-এর পথে রাজ্য সরকার

Date:

Share post:

কৃষি ও মৎস্য চাষে আরও আধুনিকতা ও গতিশীলতা আনতে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বা এআই ব্যবহারের পথে হাঁটছে রাজ্য সরকার। কৃষকদের সহায়তা করতে কৃষি দফতরের ‘মাটির কথা’ পোর্টালে এআই প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে কৃষকদের চাষ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হবে সহজেই।

কোন মরশুমে কী ফসল চাষ করা উচিত, মাটির ধরন অনুযায়ী কোন ফসল ফলন উপযোগী, আসন্ন আবহাওয়ার পূর্বাভাস— এই সব গুরুত্বপূর্ণ তথ্য কৃষকরা এখন পাবেন এআই-এর মাধ্যমে। এমনকি কোনও ফসলে কীট বা রোগ দেখা দিলে, তার ছবি পোর্টালে আপলোড করলেই এআই বিশ্লেষণ করে দেবে সেই সমস্যা নিরসনের উপযুক্ত পরামর্শ।

শুধু কৃষিকাজই নয়, মৎস্য চাষেও এআই প্রযুক্তিকে কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মৎস্যজীবীদের উপযুক্ত পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিতে এই উদ্যোগ কার্যকর হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি এশিয়াটিক সোসাইটি ও পিপলস অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সেমিনারে কৃষি ও মৎস্য ক্ষেত্রে এআই-এর বাস্তব প্রয়োগ ও তার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন বিভিন্ন বিজ্ঞানী ও প্রশাসনিক আধিকারিকরা। এই উদ্যোগ রাজ্যের কৃষি ও মৎস্য ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। আধুনিক প্রযুক্তির সাহায্যে কৃষক ও মৎস্যজীবীরা আরও লাভবান হবেন এবং উৎপাদন বাড়বে বলেই আশা রাজ্য সরকারের।

আরও পড়ুন – কোথায় গেল শুভেন্দুর রোহিঙ্গা তত্ত্ব: ওড়িশায় পরিযায়ী সুজনকে মারধরে প্রশ্ন তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...